সকল ব্যারাকপুরবাসীর মঙ্গল কামনা ও ব্যারাকপুর থেকে গুন্ডারাজ শেষ করার প্রার্থনায় শতাব্দী প্রাচীন নৈহাটি বড় মা কালী মন্দিরে এলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।মঙ্গলবার ছিল নৈহাটি বড় মা কালী মন্দিরে অন্নকূট উৎসব।সেই উৎসবে এসে বড় মা কালীর কাছে এই প্রার্থনা করলেন পার্থ ভৌমিক।

সকল ব্যারাকপুরবাসীর মঙ্গল কামনা ও ব্যারাকপুর থেকে গুন্ডারাজ শেষ করার প্রার্থনায় শতাব্দী প্রাচীন নৈহাটি বড় […]

জগদ্দলের কলাবাগান লাইনের বাসিন্দা বিজেপি নেতা বিনয় মন্ডলকে মারধোর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বাড়ির কাছেই জগদ্দলের জে জে আই জুটমিলের শ্রমিক নেতাকে পুলিসের সামনেই মারধোর করা হয়। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে আক্রান্ত বিজেপি নেতার।।

জগদ্দলের কলাবাগান লাইনের বাসিন্দা বিজেপি নেতা বিনয় মন্ডলকে মারধোর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। […]

*আমারও আছে ভোট শক্তি ,ভোট দেব দেশ গড়বো মানুষকে ভোট মুখি করতে প্রচার শুরু করল বারাকপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা আজ কাঁচরাপাড়ার বীজপুরে এর শুভ সূচনা করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শরদ দ্বীবেদি,এসডিও সৌরভ বারিক। ডি সি নর্থ গণেশ বিশ্বাস সহ উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকরা। নির্বাচন কমিশনারের নির্দেশে এই পদক্ষেপ। ভোটাররা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং গণতন্ত্র মজবুত হয় সেই হিসেবে বীজপুর বিধানসভা কে বেছে নেওয়া হয়েছে। পোলিং স্টেশন ভিজিট হবে ,রুট মার্ট হবে, সাধারণ মানুষের মনে আস্থা ফিরে আসুক এটাই লক্ষ্য। ভোট দিতে এলে ভোট গ্রহণ কেন্দ্রে যা যা সুবিধা থাকা দরকার সমস্তটাই আমরা ব্যবস্থা করছি। ভোটের দিন সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিক। গণতন্ত্র মজবুত করতে গেলে সবচেয়ে বেশি ভোটারদের এগিয়ে আসা দরকার। সবাই আসুন উৎসবের মেজাজে ভোট দিন। সৌরভ বারিক এসডিও ব্যারাকপুর

*আমারও আছে ভোট শক্তি ,ভোট দেব দেশ গড়বো মানুষকে ভোট মুখি করতে প্রচার শুরু করল […]

বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের শ্যামনগর শরৎপল্লী এলাকার বাড়িতে আচমকা হাজির ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিপুল ঘোষালের বাড়িতে দুজনের মধ্যে একান্ত আলাপচারিতা হয়। তবে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়ে তাদের মধ্যে নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে জানালেন দুজনেই।এর আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও তার বাড়িতে এসেছিলেন এবং তাদের মধ্যে একান্ত আলাপচারিতা হয়। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ এর অভিমুখ কোন পথে তাই নিয়ে এখন জল্পনা রাজনৈতিক মহলে।

বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের শ্যামনগর শরৎপল্লী […]

বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের শ্যামনগর শরৎপল্লী এলাকার বাড়িতে আচমকা হাজির ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিপুল ঘোষালের বাড়িতে দুজনের মধ্যে একান্ত আলাপচারিতা হয়। তবে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়ে তাদের মধ্যে নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে জানালেন দুজনেই।এর আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও তার বাড়িতে এসেছিলেন এবং তাদের মধ্যে একান্ত আলাপচারিতা হয়। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ এর অভিমুখ কোন পথে তাই নিয়ে এখন জল্পনা রাজনৈতিক মহলে।

বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের শ্যামনগর শরৎপল্লী […]

সাত সকালে ভাটপাড়া পৌরসভার ২৩ ২৪ এবং ২৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম কে সঙ্গে নিয়ে এই নির্বাচনী প্রচার করেন তিনি।

সাত সকালে ভাটপাড়া পৌরসভার ২৩ ২৪ এবং ২৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা […]

আজ বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ায় ডাকাতকালী মন্দির থেকে আমবাগান কেবি স্কুল পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার ও পদযাত্রা করলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং

আজ বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ায় ডাকাতকালী মন্দির থেকে আমবাগান কেবি স্কুল পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার ও […]

তৃণমূল দলটা মিথ্যাবাদীদের ওপর টিকে আছে। রাজনৈতিক লোক দল চালায় না। প্রাইভেট এজেন্সী দিয়ে দল চালায়। শুক্রবার সন্ধ্যায় নৈহাটী স্নোহোয়াইট মোড়ে বিজেপির সুসজ্জিত নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সুসজ্জিত অফিসে বসে তিনি কটাক্ষের সুরে জানান, মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যা তথ্য দেন। দুটাকা দিয়ে দুহাজার টাকার গল্প হয়। ডবল ডবল চাকরি , ডবল ডবল বাড়ি হয়। তার পাশাপাশি বিজেপির একনিষ্ঠ কর্মী সৌম্যদীপ মোদক জানান অর্জুন সিং এন্টিবায়োটিক হিসেবে প্রবেশ করেছিলেন তৃণমূল কংগ্রেস দলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বাংলার থেকে উৎখাত করবে বলে তিনি আশা করেননি।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, রানা দাশগুপ্ত, গনেশ দাস, রাজকুমার ঘোষ ও সৌম্যদীপ মোদক। বাইট -১)অর্জুন সিং বিজেপি প্রার্থী ২)সৌম্যদীপ মোদক

তৃণমূল দলটা মিথ্যাবাদীদের ওপর টিকে আছে। রাজনৈতিক লোক দল চালায় না। প্রাইভেট এজেন্সী দিয়ে দল […]

বড় মা কালী পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করে নিজের মনোনয়ন জমা দিতে গেলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক।তিনি বলেন জীবনের সমস্ত পরীক্ষার আগে পুজো দেন। ঠিক তেমনি নির্বাচনী পরীক্ষায় পুজো দিয়ে ব্যারাকপুরের মানুষের পাশে থাকার প্রার্থনা করেন পার্থ ভৌমিক।

বড় মা কালী পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করে নিজের মনোনয়ন জমা দিতে গেলেন ব্যারাকপুর […]

সোমবার সকাল বেলায় নিজের মনোনয়ন পেশ করার উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন সকালে জগদ্দলে নিজের বাড়ি মজদুর ভবন থেকে বেরিয়ে বাড়ির কাছেই একটি শীতলা মন্দিরে পূজা দেন তিনি। এরপর বারাসাত জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র পেশ করতে যান। ।

সোমবার সকাল বেলায় নিজের মনোনয়ন পেশ করার উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী […]