*খড়দহের দোপেড়িয়া তেএলাকার তৃনমুল নেতার অনুমতি ছাড়া প্রেম-প্রনয় এবং বিয়ে করা যাবে না! মারধর করে নিদান প্রেমিক কে!!* প্রেমিকার সাথে ঘুরতে গেলে এবং বিয়ে করতে হলে এলাকার অনুমতি নিতে হবে! অনুমতি না নেওয়ায় প্রেমিক কে বেধড়ক মারের অভিযোগ তৃনমুলের নেতার ছেলের বিরুদ্ধে। থানায় অভিযোগ তৃনমুল নেতার ছেলে অন্তুর দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ফেরার আস্ফাক পুরোকাইত@অন্তু! এক সময় এর নামি ফুটবল খেলোয়াড় খড়দহের বন্দিপুর দোপেড়ের বাসিন্দা আজগড় আলি।গত তিন বছর ধরে এলাকার স্থানীয় এক মহিলার সাথে প্রনয়ে জড়িয়ে পড়েছেন।এরপরে তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে ক রবে।আগামি ইদের দুইদিন পরেই এদের বিয়ে।সব কেনা কাটা প্রস্তুত। তার মধ্যেই এই মারধরের ঘটনায় আতংকিত হবু দম্পতি এবং তাদের পরিবার। বাইটঃ- আজাহার উদ্দিন ( প্রেমিক) বাইটঃ- প্রেমিকা বাইটঃ- আজাহারের মা বাইটঃ- আজাহারের কাকা তবে এই ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত আস্ফাক @অন্তু ফেরার। তবে অভিযুক্তদের পুলিশ এখনো গ্রেফতার করে নি পুলিশ। এলাকার তৃনমুল ব্লক সভাপতি শুকুর আলি জানান,এটা ইউরোপ নাকি?? প্রেমিকা ওর থেকে অনেক বড়ো,৩ ছেলে মেয়ের মা! এখানে ইউরোপ হতে দেবে না এলাকার বাসিন্দারা। বাইটঃ- শুকুর আলি( তৃনমুলের ব্লক সভাপতি) তবে বিজেপির যুবনেতা জয় সাহা জানান, রাজ্যের মানুষ কি করবে, কি খাবে, কি পরবে যেমন তৃনমুলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দিচ্ছেন তেমন তার নিচু তলার কর্মিরাও এলাকায় এলাকায় মানুষকে ঠিক করে দিছে কেনকার সাথে চলবে,কে কার সাথে থাকবে, কে কাকে বিয়ে করবে সব দায়িত্বই তারা নিয়ে নিয়ে নিয়েছে। বাইটঃ- জয় সাহা ( বিজেপির যুব নেতা)

*খড়দহের দোপেড়িয়া তেএলাকার তৃনমুল নেতার অনুমতি ছাড়া প্রেম-প্রনয় এবং বিয়ে করা যাবে না! মারধর করে […]

টিটাগড় লুমটেক্স জুট মিলে শ্রমিক বিক্ষোভ।শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিচ্ছে না মালিক কর্তৃপক্ষ। উপরন্ত দুদিন মিল বন্ধ থাকায় কাজে এসে আজ শ্রমিকরা দেখতে পায় মিলে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে মালিকপক্ষের লোকজন। এর পরে শ্রমিকরা প্রতিবাদে সরব হয়। তারা মিলের গেটের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা যতদিন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচ্যুইটির টাকা না পাবে ততদিন তারা মিল এ কাজ করবে না। এই মিলে আগে পাঁচ হাজার শ্রমিক কাজ করতো। বর্তমানে সাত থেকে 800 শ্রমিক কাজ করে। যন্ত্রাংশ বিক্রি করে দিচ্ছে মালিক এমনটাই অভিযোগ শ্রমিকদের।

টিটাগড় লুমটেক্স জুট মিলে শ্রমিক বিক্ষোভ।শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিচ্ছে না মালিক কর্তৃপক্ষ। উপরন্ত দুদিন […]

বারাকপুর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে বসন্ত উৎসব পালন বৃহস্পতিবার ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে পানপুরে ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারীকের কার্যালয়ে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে প্রাক বসন্ত উৎসব ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই বসন্ত উৎসবের প্রদীপ প্রজ্জ্বলন করেন ব্যারাকপুর এক উন্নয়ন সমষ্টি আধিকারিক গার্গী দাস। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন রেবা রাহা,ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, সহ-সভাপতি নরেন্দ্র নাথ পাল, পূর্ত দপ্তরের কর্মদক্ষ বলরাম সাঁতারা সহ ৮ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ জেলা পরিষদ , পঞ্চায়েত সমিতি সহ পঞ্চায়েত সদস্যগন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে জানান বসন্ত উৎসবের মাধ্যমে শুধু রঙের খেলা নয় তার পাশাপাশি আটটি পঞ্চায়েতের মধ্যে যারা সেলফ হেল্প গ্রুপ পশুপালন মৎস্য পালন ওচাষীদের নিয়ে যারা ভাল কাজ করেছে তাদের পুরস্কৃত করা হবে। সমস্ত ভেদাভেদ মনের গ্লানি দূরে সরিয়ে রেখে রংয়ের খেলায় মেতে ওঠার আহ্বান জানান।

বারাকপুর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে বসন্ত উৎসব পালন বৃহস্পতিবার ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে পানপুরে […]

২৮ শে আগস্ট ২০২৪ সালে বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন বিজেপি নেতা, প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল ভাটপাড়ায় ।সেই গুলি চালানোর ঘটনায় NIA তদন্ত ভার নিয়েছিলো।আগে গ্রেপ্তার হয়েছিল ১৫ জন । কিন্তু অধরা ছিল মূল অভিযুক্ত টিপুয়া। সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল।তাকে আজ বাড়ি থেকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন অনেকদিন ধরে বিভিন্ন ধরনের নেতারা তাকে বাঁচিয়ে রেখেছিল। আজকে তদন্ত করার টিম এবং তার সাথে সাথে পুরো টিম আজকে তাকে অ্যারেস্ট করেছে। এরপরে অনেকগুলো তথ্য বাইরে চলে আসবে। কিভাবে আমার মার্ডার করার চক্রান্ত হয়েছিল এবং কারা কারা সঙ্গে জড়িত আছে। টিপুয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাকে সাপোর্ট করে রাখা হয়েছিল। অ্যারেস্ট হয়ে সত্যের জয় হয়েছে। আগামী দিনে আরো তথ্য তারা বের করবে এটাই আমরা আশাবাদী। তৃণমূলের স্টেট এজেন্সি মিলেই আমার মার্ডার করার চেষ্টা করেছিল বলে জানান তিনি। ভাটপাড়া শহর তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন এন আই এ সেন্ট্রাল গভারমেন্টের একটা এজেন্সি। এনআইএ নিজেদের কাজ করছে এবং কাজ করতে গিয়ে যাকে গ্রেফতার করায় তাকে গ্রেফতার করছে। সিবিআই, এনআইএ, ইডি এই এজেন্সি গুলো নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণ করেছে এইগুলো ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনের পরিণত করেছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো সমাজবিরোধী নেই, আমরা সমাজ বিরোধীর বিরুদ্ধে লড়াই করি বলে জানান তিনি।

২৮ শে আগস্ট ২০২৪ সালে বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন বিজেপি নেতা, প্রিয়াঙ্কু পান্ডের উপর […]

আজ আন্তর্জাতিক নারী দিবস। আর নারী দিবসে ৫০ বছরে দিদি সবার ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এক মিছিল আয়োজিত হল নৈহাটিতে। নৈহাটি ফেরিঘাট থেকে শুরু করে নৈহাটি নেতাজি সুভাষ মোড় পর্যন্ত এই মিছিল চলে। যার নেতৃত্বে ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কেয়া দাস,নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের আহবায়ক চামেলী শর্মা,নৈহাটি পৌরসভার কাউন্সিলার কাজলদের সহ একাধিক মহিলা তৃণমূল নেতৃত্ব।

আজ আন্তর্জাতিক নারী দিবস। আর নারী দিবসে ৫০ বছরে দিদি সবার ঘরে ঘরে এই স্লোগানকে […]

সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে সেটা ভুল ভাববে। নেত্রী রবীন্দ্র সংগীত শুনিয়েছে তোমরা যদি কোন খানে কোন ছাত্র-ছাত্রীদের উপর অন্যায় কর তাহলে ডিজে মিউজিক শোনাতে আমাদের এতটুকু দেরি হবে না। হুঁশিয়ার টিএমসিপি ছাত্রপরিষদের রাজ্যের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্যের।আজকে এস এফ আই যে বন্ধের ডাক দিয়েছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ওরা বন্ধ করে উচ্চ মাধ্যমিক ও ছাত্রীদের কষ্ট দিয়েছে পাশাপাশি আমরা রাস্তায় থেকে তাদের সাহায্য করেছি।রাজ্যের কয়েকটি কলেজের যে ঝামেলা হয়েছে সেটা পরিকল্পিতভাবে করা হয়েছে আমরা ছাত্র-ছাত্রীদের যারা কলেজে এসেছিল তাদের ভেতরে পঠন-পাঠনের জন্য ঢোকাবার চেষ্টা করেছে। আর ওরা বাধা দিয়েছে।

সহনশীলতাকে যদি কেউ দুর্বলতা ভাবে সেটা ভুল ভাববে। নেত্রী রবীন্দ্র সংগীত শুনিয়েছে তোমরা যদি কোন […]

নৈহাটি জিআরপির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ডিএসপি রানাঘাট রানাঘাট জোসেফ কুজুর ও ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত সহ অন্যান্য পুলিশ অধিকারীদের উপস্থিতিতে ৪৬ টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো প্রাপকদের হাতে। মূলত নৈহাটি জিআরপিরই এলাকা থেকে ট্রেন সফর করতে গিয়ে মোবাইল ফোনগুলো খোয়া গিয়েছিল। বছরের প্রতি মাসের শেষের দিকে নৈহাটি জিআরপর তৎপরতায় উদ্ধার করে ফোন প্রাপকদের হাতে তুলে দেওয়ার কাজ করে আসছে ধারাবাহিকতা বজায় রেখে। জিআরপির এই ধরনের কাজের সাফল্য কামনা করে ফোন প্রাপকেরা খুব উৎফুল্লিত। উল্লেখ করা যেতে পারে ফোন প্রাপকদের মধ্যে আইনজীবী থেকে শুরু করে জিআরপির পুলিশ আধিকারিকও ফোন প্রাপকদের তালিকায় ছিল।

নৈহাটি জিআরপির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ডিএসপি রানাঘাট রানাঘাট জোসেফ কুজুর ও ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত […]

পলতার শ্রীপল্লীর বাসিন্দা হান্নান গাজী কে পিটিয়ে খুন ।হান্নান গাজীর বয়স ৪০ বছর। বারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিয়া নিবাস, শিশু তীর্থ স্কুলের সামনে রাত ১:৩০ টা নাগাদ ঘটনা ঘটে। তাকে বারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। কে বা কারা গাড়ি নিয়ে ধাক্কা মারলো তা খতিয়ে দেখছে টিটাগড় থানা পুলিশ। পলতা এলাকায় আইএনটিটিইউসি র সঙ্গে যুক্ত ছিল হান্নান।

পলতার শ্রীপল্লীর বাসিন্দা হান্নান গাজী কে পিটিয়ে খুন ।হান্নান গাজীর বয়স ৪০ বছর। বারাকপুর পৌরসভার […]