*মহেশতলার ঘটনার প্রতিবাদে তুলসী গাছ মাথায় নিয়ে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো জগদ্দলে* মহেশতলায় গতকাল যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফ থেকে প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হল জগদ্দলে। জগদ্দলের নতুনগ্রাম বাজার মোড় থেকে শুরু করে শ্যামনগর নেহেরু মার্কেট গিয়ে শেষ হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে।

*মহেশতলার ঘটনার প্রতিবাদে তুলসী গাছ মাথায় নিয়ে প্রতিবাদ মিছিল আয়োজিত হলো জগদ্দলে* মহেশতলায় গতকাল যে […]

*দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যারাকপুর সুকান্ত সদনের শুরু হয়েছে তৃণমূলের কর্মী সভা।* মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের কর্মীদের আগামী ২০২৬ এর ভোটে ভোটমুখী করতে শুরু হয়েছে কর্মীসভা। নৈহাটি কাঁচরাপাড়া হালিশহর পর আজ ব্যারাকপুর সুকান্ত সদনে ব্যারাকপুর ও সিউলী মোহনপুর পঞ্চায়েতের কাউন্সিলর ও কর্মীদের নিয়ে সভা। কিভাবে পথে নামতে হবে কর্মীদের সে নিয়ে আলোচনা। আলোচনা শেষে বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের কোন খামতি নেই। কোন রাজনৈতিক দল এখানে আর গুরুত্ব পাবে না মানুষ ঠিক করে নিয়েছে। অভয়ার বাবা-মা বলেছেন সিবিআই কাজ করছে না। এই পরিপেক্ষিতে ভরপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক বলেন সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করা হচ্ছে সমস্ত এজেন্সি গুলোকে।

*দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্যারাকপুর সুকান্ত সদনের শুরু হয়েছে তৃণমূলের কর্মী সভা।* মুখ্যমন্ত্রী […]

কাঁচরাপাড়া শরৎপল্লী এলাকায় এক যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তার স্ত্রী শশুর শাশুড়ি বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় তার নিজের বাড়িতেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের নিচে রক্তের ছাপ পাওয়া যায়। এ বিষয়ে বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ তদন্ত করে দেখছে। তবে মৃতের পরিবারের অভিযোগ মৃত সুমিত মুখার্জির সাথে দেড় বছর আগে বিয়ে হয়েছিল স্নেহার । তারপর থেকেই নানাভাবে অত্যাচার চালানো হতো তার ওপর। আর সেই অত্যাচার এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে বা পরোক্ষভাবে তাকে মানসিকভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

কাঁচরাপাড়া শরৎপল্লী এলাকায় এক যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তার স্ত্রী শশুর শাশুড়ি বিরুদ্ধে। […]