*জাতীয় মাদক বিরোধী দিবস উদযাপন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের*
মাদক সেবন বা মাদকের প্রতি আসক্তিকরণ যুব সমাজ শুধু নয় যে কোন মানুষকেই অন্ধকারের পথে ঠেলে দেয়। তাই প্রত্যেককে সচেতন করার লক্ষ্যেই প্রতিবছর জাতীয় মাদকবিরোধী দিবস পালন করা হয় দেশ তথা রাজ্যে। ঠিক সেইরকমই আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে জাতীয় মাদক বিরোধী দিবস পালন করা হলো। ব্যারাকপুর মহকুমায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে চেতনতামূলক র্যালি আয়োজিত হয়েছিল। তারপর নাটক এবং বিভিন্ন সচেতনতামূলক বক্তব্যের মধ্যে দিয়ে এই মাদক বিরোধী দিবস উদযাপন করা হয়। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নয়া নগর পাল মুরলীধর আইপিএস, এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত উচ্চ পদস্থ্য আধিকারিকরা সহ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে মাদক বিরোধী প্রচারের সবচেয়ে সুন্দর প্রতিবেদন তুলে ধরার জন্য পুরস্কৃত করা হয় নগর পালের পক্ষ থেকে।
আমি
