*ন্যাশনাল ডিফেন্স এ্যাকাডেমি তে পরীক্ষা চলাকালীন 23 জন ভুয়ো পরীক্ষার্থী কে গ্রেফতার করলো ব্যারাকপুর থানার পুলিশ*
বারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে রবিবার চলছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA) ভর্তির জন্য পরীক্ষা। বহু ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু পরীক্ষা শুরু হতেই দেখা যায় ২৩ জন ভুয়ো পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে অন্য পরীক্ষার্থীর হয়ে।সেই সময় কর্তব্যরত পরীক্ষকরা এদের ধরে ফেলে। ভূয়ো পরীক্ষা দেওয়ার অপরাধে এদের ব্যারাকপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ২৩ জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়।
