নৈহাটিতে ঘাসফুল শিবির ছেরে পদ্ম শিবিরে যোগদান
নৈহাটিতে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ সিংএর হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিয়ে নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কার্যকর্তা ঈশ্বর রত্ন ও পিংকি মাহাতোর নেতৃত্বে ১০ থেকে ১১ জন বিজেপি দলে ঘরওয়াপসি হলেন তৃণমূল কংগ্রেস দল থেকে । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘরওয়াপসি বিজেপির কার্যকর্তা ঈশ্বর রত্ন সহ পিংকি মাহাতো বলেন তাদেরকে ভয় দেখানোর পাশাপাশি প্রলোভন দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাদের তৃণমূল কংগ্রেস দলে যাওয়াটা ভুল বুঝতে পেরে বিজেপি দলে ঘরওয়াপসি হলেন। তার পাশাপাশি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ সিং জানান ২০২১ সালের পর ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলে। ভুল বুঝতে পেরে ঈশ্বর রত্ন সহ পিংকি মাহাতোর নেতৃত্বে ১০ থেকে ১১ জন কর্মীরা পুনরায় বিজেপি দলে ঘরোওয়াপসি হলেন, এর ফলে নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দল আলো শক্তিশালী হবে। তাদেরকে বিজিপির পরিবারে সামিল করে নেওয়া হলো বলে দাবি করলেন বিজেপি নেতা মনোজ সিং। যদিও এই যোগদানের বিষয়ে কিছু বলতে নারাজ নৈহাটি বিধায়ক সনৎ দে।
