মুখ্যমন্ত্রী ডিলিট পাচ্ছেন আনন্দের বিষয়, উনি একশোর উপর বই লিখেছেন! বললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
আগামী বিধানসভা নির্বাচনের সলতে পাকানোর কাজ শুরু করেছে রাজ্য বিজেপির নেতারা। জোন ভাগ করে করে আলাদা আলাদা বৈঠক করা হচ্ছে। আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলা তরফে ওয়ারলেস মোড়ের কাছে একটি সভাপক্ষে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসাল, রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য , ব্যারাকপুর এর প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ও একাধিক বিজেপি বিধায়করা। রাজ্য বিজেপি সভাপতি বলেন, হাসপাতাল শ্মশান, মর্গ সব জায়গায় এখন বলা আছে কোন কারনে মৃত্যু হলেই এসআইআর মৃত্যু হয়েছে বলতে হবে। প্রেমে প্রত্যাখ্যান হয়ে আত্মঘাতী হলে তৃণমূল বলছে এস আই আর এর মৃত্যু হয়েছে। এটা আমাদের কাছে খুব আনন্দের। উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি ছবি আঁকেন, গান করেন ,কবিতা লিখেন। উনি ১০০ বেশি বই লিখেছেন তাই ডিলিট পাচ্ছেন।
