জগদ্দল উৎসব ২০২৬ আয়োজিত হতে চলেছে আগামী ১৭ই জানুয়ারী ২০২৬ থেকে শুরু করে ২৭ জানুয়ারি ২৬ পর্যন্ত। শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে এই জগদ্দল উৎসব 2026 আয়োজিত হবে। আর তা নিয়েই আজ শ্যামনগর রবীন্দ্রভবনে এক সাংবাদিক সম্মেলন করলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।

জগদ্দল উৎসব ২০২৬ আয়োজিত হতে চলেছে আগামী ১৭ই জানুয়ারী ২০২৬ থেকে শুরু করে ২৭ জানুয়ারি […]

বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড মনসা মন্দির বাসিন্দা, কাকলি সরকার বয়স ৩৩ বছর দু সন্তানের মা। ১৫ বছর আগে বাংলাদেশ থেকে বিয়ে হয়ে ভারতে আসেন সবুজ সরকারের সাথে । একদিকে পাসপোর্ট না হওয়ায় মা বাবার সাথে দেখা করতে যেতে পারছিল না আর সেই সঙ্গে এস আই আর চালু হওয়ার পর থেকেই সমস্ত পরিবার আতঙ্কে ছিলেন এমনটাই দাবি পরিবারের। তার স্বামী সবুজ বলেছিলেন এসব ঝামেলা মিটে যাক তারপর তোমায় বাংলাদেশ নিয়ে যাব। কিন্তু সে কথা শুনেনি কাকলি। গত বৃহস্পতিবার রাতে নিজের বাড়ির ছাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। যদিও তিনি একটি সুসাইড নোট লিখে গেছেন যাতে লেখা আছে তার মৃত্যুর জন্য পরিবারের কেউ দায়ী নয়। আজ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস এবং আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্র কান্তি ব্যানার্জি কে সঙ্গে নিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং আতঙ্কিত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান এই মৃত্যুর জন্য এসআই আর আতঙ্কই দায়ী।

বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড মনসা মন্দির বাসিন্দা, কাকলি সরকার বয়স ৩৩ […]

*তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং* যে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে সেই দিন আমি কলকাতা থেকে বাড়ি আস্তে দেখব অর্ধেক তৃণমূল শেষ হয়ে গেছে।আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হতেই হবে।এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় কেও গ্রেপ্তার হতে হবে।যারা বলছে আগুন জ্বালাব,লন্ডভন্ড করে দেবো তাদের বলছি আগুন টা জ্বালিয়ে দেখুক, লাঠি উঁচু করলে মাঠ ফাঁকা হয়ে যায়।এরা আবার আগুন জ্বালাবে? পুলিশ বাদ দিয়ে দিলে এদের দেখা যাবে না।এমনটাই মন্তব্য বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর।ছট পুজো উপলক্ষ্যে গঙ্গাবক্ষে বিভিন্ন ঘাট ঘুরে জনসংযোগ সারলেনতিনি।লক্ষ লক্ষ মানুষ আজ বিভিন্ন গঙ্গাঘাটে ছট পুজা সারেন। করেন সূর্যের আরাধনা।উত্তর 24 পরগনা জেলায় ২৫ থেকে ২৮ টা সিট বিজেপি পাবে। আর রাজ্যে ১৬৫ আসন পেয়ে বিজেপি সরকার তৈরি করবে।

*তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং* যে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে […]

ব্যারাকপুর কল্যানী এক্সপ্রেসওয়ের ওপর নৈহাটিতে গাড়ি দুর্ঘটনার কবলে ফুটবলার সংগ্রাম মুখার্জির গাড়ি।গাড়িতে ছিলেন সংগ্রাম মুখার্জি, সঙ্গে কোচ জোসেফ সহ আরো দুইজন মিলিয়ে মোট চারজন।এই দূর্ঘটনায় সকলে অক্ষত রয়েছে। সবাই ভালো আছে। বড় কোনো চোট নেই। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নৈহাটি বিধায়ক সনৎ দে সহ শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে সকলকে উদ্ধার করে। জানা গিয়েছে প্রত্যেকে বোলপুরে ফুটবল কোচিং সেরে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন।

ব্যারাকপুর কল্যানী এক্সপ্রেসওয়ের ওপর নৈহাটিতে গাড়ি দুর্ঘটনার কবলে ফুটবলার সংগ্রাম মুখার্জির গাড়ি।গাড়িতে ছিলেন সংগ্রাম মুখার্জি, […]

*শুভেন্দু অধিকারী কে ৭ দিনের সময় সীমা বেধে দিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, ক্ষমা না চাইলে আদালতে মামলা করার হুমকি সুবোধের* শুভেন্দু অধিকারী কে ৭ দিনের সময় সীমা বেধে দিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। সুবোধ অধিকারীর অভিযোগ ২৩ শে নভেম্বর গারুলিয়ার মঞ্চে হিন্দি ভাষী দের অপমান করেছেন শুভেন্দু অধিকারী। আমার মা হিন্দি ভাষী, সে অপমানিত হয়েছেন। তাই সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে আদালতের দারস্থ হবে বলে হুমকি দিলেন বিধায়ক সুবোধ অধিকারী। বাইটঃ- সুবোধ অধিকারী ( বিধায়ক বীজপুর) পালটা জবাব প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর, এবার ভোটে টিকিট পাচ্ছে না সুবোধ অধিকারী!! তাই চমক দিতেই আর দলে দাম বাড়াতেই এই হুমকি সুবোধ অধিকারীর। ও রেলের লোহা চোর!! ওর আবার মান-সন্মান কিসের?? সুবোধ শুভেন্দু অধিকারীর দয়ায় হলদিয়া তে ঠিকাদারি করতো।এখন দলের কাছে ওজন বাড়াতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছে!!

*শুভেন্দু অধিকারী কে ৭ দিনের সময় সীমা বেধে দিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, ক্ষমা না […]

প্রতিবেশীর শৌচালয় দিয়ে লুকিয়ে ছবি তোলার সময় হাতে নাতে পাকড়াও এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায়। গত দুবছর ধরে এই এলাকাতেই এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো মলয় হালদার নামে এই যুবক। আজ বাড়িতে কেউ না থাকায় মদ্যপ অবস্থায় মলয় নামের এই ভাড়াটিয়া প্রতিবেশীর শৌচালয়ের জানালা দিয়ে লুকিয়ে ফোনে তার ভিডিও করছিল। তাতেই হাতে তার হাতে নাতে ধরা পড়লে প্রথমে গোটা বিষয়টি অস্বীকার করে । পরবর্তীতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর চরম হয়। দ্রুত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার দাবিও জানান এলাকার লোকেরা। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে টিটাগর থানার পুলিশ। পুলিশে এলে প্রথমে জিজ্ঞাসাবাদ করে তারপর তাকে আটক করে নিয়ে যায়। পরিবারের পাশে থাকবার আশ্বাস ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদারের। ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি তদারকি করেন নিজে। ঘটনা জেরে আতঙ্কে রয়েছে অভিযোগকারী। বাইট – অভিযোগকারী

প্রতিবেশীর শৌচালয় দিয়ে লুকিয়ে ছবি তোলার সময় হাতে নাতে পাকড়াও এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে […]

ভাটপাড়া পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা এলাকায় এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়িতে ঢুকে সোনা রূপোর গহনা নিয়ে চম্পট দিলে চোর। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে ওষুধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ ও তার পরিবার ভাইফোঁটা অনুষ্ঠানে গিয়েছিল। রাতে নৈহাটিতে ঠাকুর দেখে আজ সকালে বাড়ি ফিরে দেখে আলমারি থেকে সমস্ত সোনা রূপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোর। এছাড়াও রান্নাঘর থেকে মাছের ঝোল ভাতও খেয়েছে চোর। এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

ভাটপাড়া পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙ্গা এলাকায় এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতে কেউ না থাকার সুযোগে […]

*ইছাপুরে খুন হয়ে যাওয়া যুবকের পরিবারের সাথে দেখা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং* কিছুদিন আগে ইছাপুর নবাবগঞ্জে দিলীপ দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় মৃত যুবকের পরিবারের সাথে দেখা করে তাদের হাতে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মৃত যুবকের পরিবারের আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তাদেরকে সমস্ত রকম আইনি সাহায্য দেওয়ার আশ্বাস দেন যাতে অভিযুক্তরা সাজা পায়। এছাড়াও পরিবারের কাউকে চাকরি দেওয়ার ও চেষ্টা করবেন বলে জানালেন অর্জুন সিং।

*ইছাপুরে খুন হয়ে যাওয়া যুবকের পরিবারের সাথে দেখা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং* কিছুদিন […]

আজ থেকে শুরু হয়ে গেল শ্যামা পূজার এবং আলোর উৎসব এই আলোর উৎসবকে অভয়া মঞ্চের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল রাত দখলের সেই রাত দখলের কর্মসূচি পালন করা হলো কলকাতা আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ছাত্রী এবং ডাক্তার ত্রিলোত্তমা নৃশংসভাবে খুন হন এবং খুনের আগে তাকে ধর্ষণ করা হয় তার মৃত্যুর দেখতে দেখতে ১৬ মাস হয়ে গেল কিন্তু তিলোত্তমার বিচার এখনো পেল না তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে গেছে নারী ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা তার পরিপ্রেক্ষিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মহিলাদের রাত 8 টার পর রাস্তায় বেড়ানো ঠিক নয় তারই প্রতিবাদে অভয়া মঞ্চের পক্ষ থেকে আলোর উৎসবের ডাক দেওয়া হয়েছিল রাত জাগো রাজপথ দখল তারই অংশ হিসেবে তিলোত্তমার বাড়ির অঞ্চল পানিহাটি প্রতিবাদের উৎসব পক্ষ থেকে আজ রাত ন’টা থেকে রাত জাগো রাস্তা দখল কর্মসূচি পালন করা হয় বিটি রোড ট্রাফিক মোড় ( তিলোত্তমা মোর ) পানিহাটি পৌরসভার সামনে এলসিডি বোর্ডে তিলোত্তমার মৃত্যুর পর থেকে যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল সারা রাজ্যব্যাপী সেই আন্দোলনের ছবি দেখানো হয় এবং গানে কবিতায় কথায় মোমবাতি জ্বালিয়ে রাত রাত জাগো রাস্তা দখল কর্মসুচি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিবাদী ডাক্তার সুবর্ণ গোস্বামী ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় ডাক্তার সুকান্তি ভট্টাচার্য সহ পানিহাটির অভয়া মঞ্চের প্রতিবাদী উৎসবের কর্মীরা এবং খরদা ব্যারাকপুর থেকে আসে অভয়া মঞ্চের মহিলারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে

আজ থেকে শুরু হয়ে গেল শ্যামা পূজার এবং আলোর উৎসব এই আলোর উৎসবকে অভয়া মঞ্চের […]

*গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে মারধোর ঘটনাস্থলে মৃত্যু যুবকের* ইচ্ছাপুর নবাবগঞ্জ এলাকায় সরকারি হাসপাতালের সামনে সকালে খাবার দোকানে খেতে গেছিল শেখ সিরাজুল হক । সেই সময় স্থানীয় বাসিন্দা সৌভিক দে সাথে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয়। এর পরেই সৌভিক দে এবং তার বোন সিজারুলের গাড়ি ভাংচুর করে। এর পরেই সিরাজুল তার বন্ধু দের ফোন করে ডাকে ঘটনাস্থলে। খবর পেয়েই পৌঁছায় সিজাতুলের বন্ধু দিলীপ দাস। দিলীপ দাসের সাথেও ঝামেলা করেন এই সৌভিক এবং তার বোন। বচসা চলাকালীন সৌভিক আচমকাই দিলীপ এর বুকে আঘাত করে এর পরেই দিলীপ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। এর পরেই দিলীপ কে স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে তাকে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই পুরো ঘটনা নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের হলে নোয়াপাড়ার থানার পুলিশ অভিযুক্ত সৌভিক কে গ্রেফতার করে।

*গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে মারধোর ঘটনাস্থলে মৃত্যু যুবকের* ইচ্ছাপুর নবাবগঞ্জ এলাকায় সরকারি হাসপাতালের সামনে […]