*পুজো উদ্বোধন করতে কাঁচরাপাড়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ* কাঁচরাপাড়া : বিহারে SIR হয়েছে এ রাজ্যেও SIR হবে বলে ফের দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন এই SIR এর মাধ্যমে কে ভারতীয় আর কে ভারতীয় নয় তা স্পষ্ট হবে। অন্যদিকে 2026 বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতায় থাকে তাহলে এই রাজ্য থেকে সমস্ত পুজো বন্ধ হয়ে যাবে বলে জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ পঞ্চমীর দিন কাঁচরাপাড়ায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি রক্ষা কমিটির দূর্গাপূজা উদ্বোধন করতে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

*পুজো উদ্বোধন করতে কাঁচরাপাড়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ* কাঁচরাপাড়া : বিহারে SIR হয়েছে এ রাজ্যেও […]

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিভিন্ন পুজো কমিটির সাথে সমন্বয়ে বৈঠক সামনেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব। উৎসবে মাততে মাতোয়ারা গোটা রাজ্যবাসী। ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে আজ ব্যারাকপুর কমিশনারের উত্তর বিভাগে সমস্ত পুজো কমিটির উদ্যোক্তাদের সাথে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলিধর, ডিসি সদর অতুল বিশ্বনাথন, ডি সি নর্থ গণেশ বিশ্বাস, এছাড়াও ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে, জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম, বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও পঞ্চায়েত প্রধানরা। কখনো ঢাক বাজিয়ে আবার কখনো শঙ্খ ধ্বনি দিয়েই উৎসবের শুভ সূচনা করা হয়। শুধু তাই নয় রাজ্য সরকার তরফ থেকে লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত পূজা কমিটিকে অনুদান দেওয়ার কথা ছিল সেই কমিটিগুলোর হাতে চেক তুলে দেন পুলিশ কমিশনার ও অন্যান্য বিধায়ক প্রতিনিধিরাও। দুর্গা পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এই বিষয়ে প্রশাসনিক ও ক্লাব কর্তাদের মধ্যে সমন্বয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিভিন্ন পুজো কমিটির সাথে সমন্বয়ে বৈঠক সামনেই […]

*বাইকে করে এয়ারপোর্টে চাকরি তে যাবার পথেই খড়দহে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হলো প্রাক্তন সেনা জওয়ানের* এয়ারপোর্টে কাজে যাবার পথে ঘুড়ির সুতো তে গলা মৃত্যু গৌতম ঘোষ নামে এক প্রাক্তন সেনা বাহিনী জওয়ান।ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে যাবার পথে খড়দহের কাছে কল্যানি হাইওয়ে এক্সপ্রেসের উপর এই দুর্ঘটনা টি ঘটে। সংগে সংগে তাকে খড়দহের বন্দিপুর হাস্পাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু ঘটে।চিকিৎসকদের সুত্রের খবর গলা কেটে যাওয়ায় অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলেই ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু ঘটে।

*বাইকে করে এয়ারপোর্টে চাকরি তে যাবার পথেই খড়দহে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হলো প্রাক্তন […]

হাতে আর ঠিক গুনা ১০ দিন বাদে দিবালোক থেকে মা আসছেন মরতে তার বাপের বাড়িতে এই শারদ উৎসবকে আরো রঙ্গিন করে তুলতে ছোট ছোট পুজো বা বড় পুজো এই পুজো কমিটিগুলোকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করা করোনার সময় এই পুজো কমিটি গুলোর যে অর্থনৈতিক সংকটে পড়ে সেই সংকটের পাশে দাঁড়ানোর জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করে সেই অনুদান বাড়তে বাড়তে এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে পূজা কমিটির হাতে তুলে দেওয়া শুরু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এলাকার সমস্ত পুজো কমিটি গুলিকে নিয়ে সভা করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কামারহাটি নজরুল মঞ্চে আজ সকালের প্রশাসনিক সভা করে পূজা কমিটির হাতে চেক তুলে দেওয়া হয় এবং তার পাশাপাশি এই শারদ উৎসবকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কি কি ভাবে এত মানুষ রাস্তায় নামবেন তাদের নিরাপত্তা এবং রাস্তায় গাড়ি চলাচল থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা যাতে সচল রাখা যায় এই সর্বত্র বিষয়গুলো পুজো কমিটির সামনে তুলে ধরা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই প্রশাসনিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় ব্যারাকপুর পুলিশ কমিশনার ব্যারাকপুর এসডিও সৌরভ বারিক এ ছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা সংগীত শিল্পী অদিতি মুন্সি,বনগর বিধানসভা কেন্দ্রের বিদায়কা চলচ্চিত্র শিল্পী সায়ন্তিকা ব্যানার্জি কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক মদন মিত্র কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা। বরাহনগর পৌরসভার পৌর প্রধান অপর্না মৌলিক সহ ডিসি সাউথ এসপি সমস্ত থানার আধিকারিকেরা সহ ফায়ার ব্রিগেড আধিকারিকেরা এবং সমস্ত পুজো কমিটির উদ্যোক্তারা সৌগত রায় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করেন।

হাতে আর ঠিক গুনা ১০ দিন বাদে দিবালোক থেকে মা আসছেন মরতে তার বাপের বাড়িতে […]

*ন্যাশনাল ডিফেন্স এ্যাকাডেমি তে পরীক্ষা চলাকালীন 23 জন ভুয়ো পরীক্ষার্থী কে গ্রেফতার করলো ব্যারাকপুর থানার পুলিশ* বারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে রবিবার চলছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA) ভর্তির জন্য পরীক্ষা। বহু ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু পরীক্ষা শুরু হতেই দেখা যায় ২৩ জন ভুয়ো পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে অন্য পরীক্ষার্থীর হয়ে।সেই সময় কর্তব্যরত পরীক্ষকরা এদের ধরে ফেলে। ভূয়ো পরীক্ষা দেওয়ার অপরাধে এদের ব্যারাকপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ২৩ জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়।

*ন্যাশনাল ডিফেন্স এ্যাকাডেমি তে পরীক্ষা চলাকালীন 23 জন ভুয়ো পরীক্ষার্থী কে গ্রেফতার করলো ব্যারাকপুর থানার […]

কাঁচরাপাড়ায় দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। আর এই দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আজ কাঁচরাপাড়ার দুটি পুজো মণ্ডপ পরিদর্শনে আসলেন ব্যারাকপুরে পুলিশ কমিশনার মুরলিধর শর্মা। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডিসিপি নর্থ গণেশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার মুরলিধর শর্মা জানান দর্শনার্থীদের জন্য কি কি সুরক্ষা রাখা হয়েছে পুজো কমিটি গুলোর পক্ষ থেকে সেইগুলোই পরিদর্শনে এসেছিলেন।

কাঁচরাপাড়ায় দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব হাতে গোনা আর কয়েক দিনের […]

ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কেননা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে খুন করার চক্রান্ত করছেন এবং প্ররোচনামূলক বক্তব্য দিয়েছেন। সেই বিষয়ে সাংবাদিক বৈঠক ব্যারাকপুরের সংসদ পার্থ ভৌমিক পার্থ ভৌমিক বলেন নেপালের পরিস্থিতি নিয়ে যে রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে সেটা এরাজ্যেও হওয়া উচিত এবং তিনি তাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ফলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে খুন করার চক্রান্ত করছেন বলে অভিযোগ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন আমরা কখনোই চাইব না এরকম রক্তক্ষয়ী আন্দোলন করে দেশের মোদী সরকারকে সরানোর জন্য। অর্জুন সিং একটি অশিক্ষিত বলে কটাক্ষ করেন পার্থ ভৌমিক।

ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কেননা তিনি […]

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বি এল ও করা নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিএলও-দের ছবি তুলে ধরেন। তাঁর অভিযোগ, তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ, সিউজি সাউয়ের মতো অনেককেই ভাটপাড়া বিধানসভায় বি এল ও করা হয়েছে। তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী, স্কুলের নন-টিচিং স্টাফদেরও বি এল ও করা হয়েছে। যা নির্বাচন কমিশনের গাইড লাইনের বাইরে। এদিন তিনি ভুয়ো ভোটারের নথি প্রকাশ্যে আনেন। তিনি বলেন, ভাটপাড়ায় ইতিমধ্যে ভুয়ো ভোটারের সংখ্যা ৯৩৭৭। যারা মারা গিয়েছেন। যারা অন্যত্র থাকেন। যাদের নাম একাধিক ভোটার তালিকায়। তিনি জানান, বি এল ও বদল-সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জাননো হয়েছে। তাঁর দাবি, ভুয়ো ভোটার বাদ গেলে, এসপিও চেঞ্জ হলে বাংলায় ৫০ টি আসনের নীচে নেমে যাবে।

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বি এল ও করা নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ […]

দীর্ঘ ৯ বছর পর আবার হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্যে দিয়েই রাজ্যে আবার হচ্ছে এসএসসি পরীক্ষা। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট সাতটি স্কুলে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। প্রায় ৩৫০০ জন পরীক্ষার্থী আজ এসএসসি পরীক্ষায় বসতে চলেছে। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলে আজ এসএসসি পরীক্ষায় যোগ্য পরীক্ষার্থীর তালিকায় থাকা শিক্ষক আন্দোলনে অন্যতম মুখ চিন্ময় মন্ডল ও পরীক্ষায় বসতে চলেছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশই নিরাপত্তা। পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে। যদিও দেখার এসএসসি পরীক্ষার প্রার্থীরা যখন ভিতরে প্রবেশ করছেন তাদের চেকিং করছেন প্রাইভেট বাউন্সররা।

দীর্ঘ ৯ বছর পর আবার হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্যে […]

বাংলায় এসআইআর হবেই,‌ গণতন্ত্র প্রতিষ্ঠাও হবে ব্যারাকপুরে বললেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বাংলায় জুট শিল্পের ভগ্নপ্রায় দশা। তবে পাট শিল্পের প্রতি কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা বারংবার বুঝিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। আজ ব্যারাকপুর নীলগঞ্জ রোডে অবস্থিত পাট গবেষণা কেন্দ্রে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করতে আসেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। পাট শিল্পের প্রতি কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প , সুযোগ-সুবিধা , কাঁচামালের অর্ডার সবকিছুই বোঝানো হয় ওই আলোচনা সভায়। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকে বিধলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এই সরকারের দুর্ভাগ্য জুট শিল্পের প্রতি তাদের অনীহা। কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্পের মধ্যে দিয়েই আজ কৃষকরা টাকা পাচ্ছে। কিন্তু বাংলার কৃষকরা বঞ্চিত থাকছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলায় এস আই আর হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্র শেষ হয়ে রাজ্যে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর নিশানা প্রসঙ্গে তিনি বলেন, ওনার ওটা আজ অভ্যাসে দাঁড়িয়েছে। তাই বারবার প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রী কে উনি আক্রমণ করেন। বাংলার কুশাসনের সাথে একমাত্র লড়ছে বিজেপি। তাই বিধানসভার মধ্যেই বিজেপি বিধায়কদের হেনস্থা করা হচ্ছে স্পিকারের উপস্থিতিতেই।

বাংলায় এসআইআর হবেই,‌ গণতন্ত্র প্রতিষ্ঠাও হবে ব্যারাকপুরে বললেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বাংলায় জুট শিল্পের […]