কোর্টের রায়ে সাময়িক স্বস্তি বুলডেজারের আক্রমণ থেকে রক্ষা স্থানীয় বাসিন্দাদের ইতিমধ্যেই রেলওয়ে প্রশাসনের তরফ থেকে গরীফা রেল স্টেশন সংলগ্ন প্যাটার্সন রোড, রামকমল সেন রোড সহ কারিগড় পাড়া এলাকায় রেলের জমিতে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের ১৩ ই জুন উচ্ছেদ করার ঘোষণা করেছিল। গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে সিপিআইএমের পক্ষ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, যাতে গরিব মানুষদের উচ্ছেদ করা না হয়। মহামান্য আদালতের কাছে সিপিআইএমের দাবি ছিল পুনর্বাসন না দিয়ে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা যাবে না। গত ১০ই জুন কলকাতা মহামান্য হাইকোর্ট সিপিআইএমের পক্ষ থেকে দায়ের করা এই উচ্ছেদ মামলায় আগামী ১৭ই জুন পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত রেলওয়ে জমিতে সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করতে পারবে না রেল কর্তৃপক্ষ বলে মহামান্য কলকাতা হাইকোর্ট আদেশ দেয়।মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ নামা হাতে নিয়ে সিটু নেত্রী গার্গী চ্যাটার্জী বুধবার রাত দশটার কিছু পরের দিকে হাজিনগর নয়াবাজার পৌঁছে গিয়ে স্থানীয় বাসিন্দাদের আদালতের আদেশ নামা দেখিয়ে অভয় বার্তা দেন।

 

কোর্টের রায়ে সাময়িক স্বস্তি বুলডেজারের আক্রমণ থেকে রক্ষা স্থানীয় বাসিন্দাদের

ইতিমধ্যেই রেলওয়ে প্রশাসনের তরফ থেকে গরীফা রেল স্টেশন সংলগ্ন প্যাটার্সন রোড, রামকমল সেন রোড সহ কারিগড় পাড়া এলাকায় রেলের জমিতে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের ১৩ ই জুন উচ্ছেদ করার ঘোষণা করেছিল। গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে সিপিআইএমের পক্ষ থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, যাতে গরিব মানুষদের উচ্ছেদ করা না হয়। মহামান্য আদালতের কাছে সিপিআইএমের দাবি ছিল পুনর্বাসন না দিয়ে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা যাবে না। গত ১০ই জুন কলকাতা মহামান্য হাইকোর্ট সিপিআইএমের পক্ষ থেকে দায়ের করা এই উচ্ছেদ মামলায় আগামী ১৭ই জুন পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত রেলওয়ে জমিতে সংশ্লিষ্ট স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করতে পারবে না রেল কর্তৃপক্ষ বলে মহামান্য কলকাতা হাইকোর্ট আদেশ দেয়।মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ নামা হাতে নিয়ে সিটু নেত্রী গার্গী চ্যাটার্জী বুধবার রাত দশটার কিছু পরের দিকে হাজিনগর নয়াবাজার পৌঁছে গিয়ে স্থানীয় বাসিন্দাদের আদালতের আদেশ নামা দেখিয়ে অভয় বার্তা দেন।https://youtu.be/448Laihk91o?si=1XASsGdrd-JK4PBy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *