*প্রকাশ্যে প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকের, এই ঘটনায় চাঞ্চল্য পানিহাটিতে*
জানা গিয়েছে পানিহাটি মহেন্দ্র নগর এলাকার বাসিন্দা গীতা দাস এবং হারোয়ার বাসিন্দা সুভাষ দাস এর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তাদের এই সম্পর্কে টানাপোড়েনের জেরে আজ সকালে হঠাৎ ব্যাগ থেকে ধারলো অস্ত্র বের করে গীতা দাস কে এলোপাতাড়ি কোপাতে থাকে সুভাষ।এরপর নিজেই নিজের পেটে ছুড়ি মেরে আত্মঘাতী হবার চেষ্টা করে।বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সুভাষ দাস।সুত্র মারফত জানা গিয়েছে গীতা দাস বিবাহ বিচ্ছিন্না।https://youtu.be/-7X7_UiFB70?si=2YzZIU22zkgDTLo6
