*ট্রেনের বগি উল্টে বিপত্তি, সেই দুর্ঘটনার উদ্ধারকার্য্য চালানোর মকড্রিল হলো শিয়ালদহ রানাঘাট মেইন শাখার কাঁকিনাড়া রেলস্টেশনের কাছে*
কাঁকিনাড়া : শিয়ালদহ রানাঘাট মেইন শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন কাঁকিনাড়ার কাছে ট্রেন দুর্ঘটনা। ট্রেনের একটি বগি উল্টে বড়সর দুর্ঘটনা।সেই দুর্ঘটনায় আহতদের উদ্ধারকার্য চালানোর মকড্রিল হলো যুদ্ধকালীন তৎপরতায়। যেখানে বাস্তবে যে ধরনের উদ্ধারকার্য হয় ঠিক সেই ধরনের উদ্ধার কার্য চালানোর মকড্রিলে উপস্থিত ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সিভিল ডিফেন্স রেলের আধিকারিক থেকে শুরু করে সর্বস্তরের কর্মীরা। এছাড়াও চিকিৎসকদের উপস্থিতিও ছিল। সেখানে পুতুল এর মাধ্যমে আহতদের উদ্ধারকাজ চালানোর হাতে-কলমে একদিকে যেমন প্রশিক্ষণ হলো অন্যদিকে সচেতনতা তৈরি করা হলো। যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে। আর যদিও বা এই ধরনের দুর্ঘটনা হয় তাহলে অত্যন্ত সতর্কভাবে উদ্ধার কাজ চালিয়ে যাত্রীদের প্রাণ বাঁচানো যায়।
বাইট – রাজীব সাক্সেনা, শিয়ালদহ DRM
