কাউন্সিলর কে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা

ভাটপাড়া পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাউ ও তার দলবলের বিরুদ্ধে ভাটপাড়া ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা চালালো পৌরসভা চত্বরে।এ বিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ করেছেন ভাটপাড়া দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্রান্ত সত্যেন রায়।এই মূহুর্তে আক্রান্ত কাউন্সিলর সত্যেন রায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।বুধবার দুপুরে ভাটপাড়া পৌরসভার বোর্ড মিটিং ছিল। সেই মিটিং এর আগেই ভাটপাড়া পৌরসভার ভিতরেই কাউন্সিলর সত্যেন রায় এর ওপর হামলা চালায় অপর এক কাউন্সিলর তরুণ সাউ সহ বেশ কয়েকজন। সত্যেন বাবুর অভিযোগ সত্য কথা প্রকাশ্যে আনার জন্যই তার ওপর এই হামলা।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ভাটপাড়া ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাউ। তিনি বলেন সত্যেন রায় এর সমস্ত অভিযোগ মিথ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *