কোচবিহার থেকে শুরু হওয়া সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফের ইনসাফ যাত্রা রবিবার রাতে কাঁচড়াপাড়ায় পৌঁছয়। সেখানে ডিওয়াইএফের রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অপদার্থ সরকার বলেই সংসদে হামলার ঘটনা ঘটেছে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের মাথাদের এখনও ধরতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। এপ্রসঙ্গে মিনাক্ষী বলেন, মোদী-মমতার মধ্যে সেটিং আছে বলেই মাথারা ধরা পড়ছে না। বামনেত্রীর কথায়, কাজ ও শিক্ষার দাবিতে তাদের এই ইনসাফ যাত্রা।