*পাপ্পু সিং এর 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের*
জগদ্দলে বিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে বুধবার ফের ব্যারাকপুর আদালতে আনা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর তরফ থেকে। ভিকি যাদব খুনের ঘটনায় পাপ্পু সিং কে দুই দফার 12 দিন পুলিশ হেফাজত নিয়েও কোন তথ্য বা তার বিরুদ্ধে কোন এভিডেন্স সংগ্রহ করতে পারেনি পুলিশ।সে কারণে ই এই খুনের ঘটনায় ফের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন নামঞ্জুর করায় পুলিশ গত ১৪ই অক্টোবর ২০২২ সালে জগদ্দলে রাজ পান্ডে নামে এক তৃণমূল কর্মীর উপর গুলি চালানোর ঘটনায় শোন অ্যারেস্ট প্রেয়ার করে। আর সেই SHOWN ARREST এর আবেদন এর পর সেই ঘটনায় দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত।
