দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_02/01/2024
হালিশহর পৌর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দূর করতে প্রায় প্রায় ১৭৪ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয় করে পানীয় জল প্রকল্পের পরিবর্ধন প্রক্রিয়ার উদ্বোধন হলো শুক্রবার। ঐদিন দুপুরে হালিশহর পৌরসভা প্রাঙ্গণে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এরপর ফিতে কেটে এবং নারকোল ফাটিয়ে এই প্রকল্পের সূচনা করলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ এবং হালিশহর পৌরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ সিআইসি প্রণব লোহো। এছাড়াও এই উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার একাধিক কাউন্সিলর এবং আধিকারিকরা।আর এই প্রকল্পের ফলে উপকৃত হবে হালিশহর পৌর এলাকার প্রায় ৪০ হাজার পরিবার।
বাইট – শুভঙ্কর ঘোষ, হালিশহর পৌরসভার পৌর প্রধান
দেবপ্রিয় সরকার /8910749081
