আজকের ডিজিটাল যুগে প্রত্যেক মানুষেরই মোবাইল ফোন অত্যন্ত জরুরী হয়ে পরেছে।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানা এক বড়সড় সাফল্যের নজির সৃষ্টি করল ।স্থানীয় বাসিন্দাদের থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া পাঁচটি মোবাইল ফোন অতি অল্প সময়ের মধ্যে উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি অনলাইনে কিছু সামগ্রী দেওয়ার নাম করে প্রতারকেরা দেবু বিশ্বাসের কাছ থেকে ৮,২০০ টাকা খোওয়া যাওয়া অর্থ উদ্ধার করে তার হাতে তুলে দেওয়া হল। হারিয়ে যাওয়া মোবাইল ফোন অতি অল্প সময়ের মধ্যে প্রাপকেরা পেয়ে তারা অত্যন্ত খুশি। তার পাশাপাশি শিবদাসপুর থানার পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে এই ধরনের কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন।
আজকের ডিজিটাল যুগে প্রত্যেক মানুষেরই মোবাইল ফোন অত্যন্ত জরুরী হয়ে পরেছে।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানা এক বড়সড় সাফল্যের নজির সৃষ্টি করল
