ব্যারাকপুর_10/06/2024
হালিশহর : হালিশহর থানার হাতে গ্রেপ্তার তিন ছিনতাইবাজ।এদের কাছ থেকে উদ্ধার ছিনতাই হওয়া বেশ কিছু অলঙ্কার।সোমবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠালো পুলিশ।বেশ কিছুদিন ধরেই এলাকা জুড়ে ছিনতাই এর ঘটনা ঘটছিল হালিশহর এলাকায়।এবিষয়ে বেশ কিছু অভিযোগ আসার পর গত পরশু দিনও হালিশহর চৌমাথা এলাকায় বাইকে করে এক মহিলার সাইকেল থেকে অলঙ্কার এর ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা।এরপর রবিবার রাতে নদীয়ার গয়েশপুর বেদীভবন এলাকা থেকে এই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হালিশহর থানার পুলিশ।
দেবপ্রিয় সরকার / 8910749081
