ব্যারাকপুর_07/08/2024 *চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুকুরে তল্লাশি অভিযান ডুবুরির* ব্যারাকপুর : প্রায় চার মাস আগে উত্তর ২৪ পরগনার বারাকপুরের দেবপুকুর এলাকায় একটি বাড়িতে বেশ কয়েক লক্ষ টাকার গহনা চুরি হয়।সেই চুরির ঘটনার তদন্তে নামে মোহনপুর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা।এই তদন্তে বিষ্ণুপুর থানা এলাকা থেকে বাচ্চু দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে গহনাগুলো ব্যারাকপুর দেবপুকুর এলাকায় ঐ বাড়ির সামনেই একটি পুকুরে ফেলে দিয়েছে। সেই পুকুরে কোথায় ফেলেছে সেটা সে চিহ্নিত করে এবং গহনার খোঁজে পুকুরে ডুবুরী নামিয়ে তল্লাশি চালায় পুলিশ।সেখান থেকে বেশ কিছু গহনা উদ্ধার করা হয়েছে। দেবপ্রিয় সরকার /8910749081

ব্যারাকপুর_07/08/2024

*চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে পুকুরে তল্লাশি অভিযান ডুবুরির*

ব্যারাকপুর : প্রায় চার মাস আগে উত্তর ২৪ পরগনার বারাকপুরের দেবপুকুর এলাকায় একটি বাড়িতে বেশ কয়েক লক্ষ টাকার গহনা চুরি হয়।সেই চুরির ঘটনার তদন্তে নামে মোহনপুর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা।এই তদন্তে বিষ্ণুপুর থানা এলাকা থেকে বাচ্চু দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে গহনাগুলো ব্যারাকপুর দেবপুকুর এলাকায় ঐ বাড়ির সামনেই একটি পুকুরে ফেলে দিয়েছে। সেই পুকুরে কোথায় ফেলেছে সেটা সে চিহ্নিত করে এবং গহনার খোঁজে পুকুরে ডুবুরী নামিয়ে তল্লাশি চালায় পুলিশ।সেখান থেকে বেশ কিছু গহনা উদ্ধার করা হয়েছে।

দেবপ্রিয় সরকার /8910749081

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *