প্রকাশ্য দিবালোকে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সূরপাড়া এলাকায়।স্থানীয় এক্সাইড ব্যাটারি কারখানার কর্মী গৃহকর্তা অমিত কুমার সাউ বুধবার দুপুরে কাজে যান। তাঁর স্ত্রী বাড়ির কাছেই বাপের বাড়িতে গিয়েছিলেন।অমিত সাউ কাজ বাড়িতে এসে দেখে দরজার তালা খোলা। ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর অমিত বাবুর ছেলে ওর মা-কে ডেকে আনে। অমিত বাবুর দাবি, নগদ ২০ হাজার টাকা ও দেড় ভরির মতো সোনার অলঙ্কার খোয়া গিয়েছে।অমিত সাউ এর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।
