আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু সাধারণ মানুষ কে সাথে নিয়ে আগামী দিনে এরাজ্যে গনতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে জানালেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র।বুধবার কাঁকিনাড়া পানপুরে BDO অফিসে মনোনয়ন জমা দিতে আসা পঞ্চায়েত নির্বাচনের বিজেপি প্রার্থীদের সঙ্গে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র।তিনি আরও বলেন এরাজ্যে শাসকদলের ভয় ভীতি উপেক্ষা করে গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষ এগিয়ে আসছে।শাসক দলের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে সাধারণ মানুষ প্রস্তুত।
