*মা মাটি মানুষের সরকার বলেও মাকেও বিশ্বাস করে না বলে অভিযোগ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের*
নৈহাটি : সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের এখন লজ্জা। সাম্প্রতিক আরজিকর কাণ্ড নিয়ে এবারে উপনির্বাচনে প্রভাব পড়বে বলে জানালেন অভিনেত্রী তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ রুপা গঙ্গোপাধ্যায়। শুক্রবার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রূপক মিত্রের জেটিয়া গ্রামপঞ্চায়েতের বালিভাড়া অঞ্চলের নির্বাচনী প্রচারে এসে এই কথা জানান। তার পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে বলেন ওরা বলে মা মাটি মানুষের সরকার কিন্তু মাকেই ওরা বিশ্বাস করে না।
