গত ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার সল্টলেকের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের ঘোষনা দিয়েছিলেন।
রাজ্য বিজেপি তরফ থেকে ১ কোটি নতুন সদস্য সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করে ।এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচি শুরু করে।
রবিবার সকালে খরদহ বিধানসভার অন্তর্গত খরদহ রহরা বাজারে সদস্য সংগ্রহ অভিযান করে বিজেপি।সেই সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য।
এদিনের সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত থেকে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।ভাটপাড়া গুলি কান্ড থেকে ভাইস চেয়ারম্যানের সুইসাইডের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, এটা তৃণমূলের নিজেদের মধ্যে গন্ডগোল এবং কাঠ মানির খাওয়ার নিয়ে অশান্তি ফলে এই ঘটনা।
