বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেয়ে মৃত্যু হল ইছাপুর আনন্দমঠের বছর ৩২ এ যুবক কৃষানু চ্যাটার্জীর। এ বিষয়ে মৃত যুবকের পরিবারের তরফ থেকে নোয়াপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।জানা গিয়েছে গতকাল রাত্রিবেলায় কয়েকজন বন্ধু মিলে তাদেরই এক বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়েছিল ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে। সেখানে কয়েকজন বন্ধু মিলে গল্প করছিল। সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের মারেই মৃত্যু হয় কৃষানুর বলে পরিবারের অভিযোগ। এছাড়াও অন্য দুই বন্ধু ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *