মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভাটপাড়া এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে দুটো ওপিডি তৈরি করার জন্য লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিককে অভিনন্দন জানাচ্ছি। গভমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি। তাছাড়াও ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার করেছি।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালটা ১৯৭৪ সালে চালু হয়েছিল সেখানে ওপিডি নেই। উনি আজকে ওপিডি চালু করার জন্য টাকা বরাদ্দ করছেন। নৈহাটি এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে তিনি ছয় বছর আগে সুপার স্পেশালিস্ট হসপিটাল হিসেবে ঘোষণা করেছিলেন আর সুপার স্পেশালিস্ট হসপিটালের ওপিডি নেই এটা অদ্ভুত একটা কথা। যে স্টেট জেনারেল হাসপাতালে অপারেশন হতো, সার্জেন থাকতো, ডাক্তার থাকতো আজকে না সার্জেন আছে, না ডাক্তার আছে, কিছুই নেই। হাসপাতালে একটা স্টিচ করতে গেলে বাইরে থেকে কম্পাউন্ডার কে ধরে এনে স্টিচ করাতে হয় সেখানে উনি গর্ব করে বলছেন আমরা ওপিডি চালু করছি। অভায়া কাণ্ডে আর জি কর এর ডাক্তাররা যে ডিমান্ড করেছিল সেটাই কোন ভুল নেই। কত বড় কেন চলছে স্বাস্থ্য দপ্তরে তার জন্য ডাক্তাররাও শরম হয়েছে, ইডি, সিবিআই ইনকয়ারি চলছে। মুখ্যমন্ত্রী নৈহাটির বড়মাকে পুজো দিতে আশার নামে রাজনীতি করে গেলেন।
