২৮ শে আগস্ট ২০২৪ সালে বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন বিজেপি নেতা, প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল ভাটপাড়ায় ।সেই গুলি চালানোর ঘটনায় NIA তদন্ত ভার নিয়েছিলো।আগে গ্রেপ্তার হয়েছিল ১৫ জন । কিন্তু অধরা ছিল মূল অভিযুক্ত টিপুয়া। সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল।তাকে আজ বাড়ি থেকে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ।
ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন অনেকদিন ধরে বিভিন্ন ধরনের নেতারা তাকে বাঁচিয়ে রেখেছিল। আজকে তদন্ত করার টিম এবং তার সাথে সাথে পুরো টিম আজকে তাকে অ্যারেস্ট করেছে। এরপরে অনেকগুলো তথ্য বাইরে চলে আসবে। কিভাবে আমার মার্ডার করার চক্রান্ত হয়েছিল এবং কারা কারা সঙ্গে জড়িত আছে। টিপুয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাকে সাপোর্ট করে রাখা হয়েছিল। অ্যারেস্ট হয়ে সত্যের জয় হয়েছে। আগামী দিনে আরো তথ্য তারা বের করবে এটাই আমরা আশাবাদী। তৃণমূলের স্টেট এজেন্সি মিলেই আমার মার্ডার করার চেষ্টা করেছিল বলে জানান তিনি।
ভাটপাড়া শহর তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন এন আই এ সেন্ট্রাল গভারমেন্টের একটা এজেন্সি। এনআইএ নিজেদের কাজ করছে এবং কাজ করতে গিয়ে যাকে গ্রেফতার করায় তাকে গ্রেফতার করছে। সিবিআই, এনআইএ, ইডি এই এজেন্সি গুলো নিজের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণ করেছে এইগুলো ভারতীয় জনতা পার্টির শাখা সংগঠনের পরিণত করেছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো সমাজবিরোধী নেই, আমরা সমাজ বিরোধীর বিরুদ্ধে লড়াই করি বলে জানান তিনি।
