নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরির নতুন ভবনের শিলান্যাস করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি বিধায়ক সনৎ দে নৈহাটি পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় জেলার স্বাস্থ্য আধিকারিক ডক্টর সমুদ্র সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ।এই স্মার্ট ওপিডির ফলে উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি দুর দূরান্ত থেকে আসা রোগীরা অনেকটাই সুবিধা পাবে। আর এই স্মার্ট ওপিডি রাজ্যের মধ্যে প্রথম এবং মডেল হিসেবে নির্মাণ হবে। পরবর্তীকালে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে এই ওপিডি তৈরি করা হবে। এছাড়াও নৈহাটি হাসপাতালের জীর্ন দশা নিয়েও আগামী দিনে ভাবনা চিন্তা চলছে যাতে উন্নতভাবে তৈরি করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *