ব্যারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক এর সাংসদ তহবিলের টাকায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে পর ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তৈরি হবে স্মার্ট ওপিডি। সেই মত ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট অপিডির নতুন ভবন তৈরির শিলান্যাস হলো আজ । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম, জেলা স্বাস্থ্য সচিব সমুদ্র সেন গুপ্ত, উত্তর ২৪ পরগনার ডিএম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কিন্তু অদ্ভুত ভাবেই দেখা পাওয়া গেল না ভাটপাড়া বিধানসভার বিধায়ক তথা অর্জুন সিং এর পুত্র পবন সিং। আর সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পার্থ ভৌমিক সহ সোমনাথ শ্যামের দাবি এই এই হাসপাতালের অপর ভাটপাড়া জগদ্দল এর বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা জন্য নির্ভর করে । তাদের অভিযোগ এর আগে অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ ছিলেন সেই সঙ্গে তার পুত্র পবন সিং এই এলাকার বিধায়ক থাকা সত্বেও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে কোন উন্নয়ন করেন নি। কিন্তু উল্টো সুর শোনা গেলো অর্জুন সিং ও তার বিধায়ক পুত্র পবন সিং এর গলায়। বর্তমান বিধায়ক পবন সিং এর দাবি তাকে এদিনের অনুষ্ঠানে কোন নিমন্ত্রণ পত্র দেওয়া হয় নি। তার আরো অভিযোগ তার দেওয়া বিভিন্ন চিকিৎসা যন্ত্র মানুষের চিকিৎসা ব্যবহার করা হচ্ছে না।