ফাকা বাড়িতে একা পেয়ে বৃদ্ধাকে খুনের অভিযোগে শোরগোল শ্যামনগরে
ফাকা বাড়িতে একা পেয়ে এক বৃদ্ধাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠলো এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। জগদ্দল বিধানসভার ২৩ নম্বর ওয়ার্ডের শ্যামনগর পীরতলা এলাকায় একাই থাকতেন প্রতিমা বেরা নামে ওই বৃদ্ধা। ওই এলাকারই অপর প্রান্তে থাকে বিপ্লব সরকার নামে জনৈক্য এক ব্যক্তি। প্রতিমা দেবী একা থাকার সুযোগ নিয়েই আজ তার বাড়িতে লুকিয়ে তার ওপর চড়াও হয় বিপ্লব সরকার। সম্ভবত ওই ঘরেই বৃদ্ধার সাথে ধস্তাধস্তির পরেই তাকে গলা টিপে খুন করে বিপ্লব। এলাকার বাসিন্দাদের সূত্রে খবর পেয়ে খবর ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ স্থানীয় কাউন্সিলর। জনবহুল জায়গায় এইভাবে খুনের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। অভিযুক্ত বিপ্লব সরকারের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা।
