বাংলায় এসআইআর হবেই,‌ গণতন্ত্র প্রতিষ্ঠাও হবে ব্যারাকপুরে বললেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বাংলায় জুট শিল্পের ভগ্নপ্রায় দশা। তবে পাট শিল্পের প্রতি কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা বারংবার বুঝিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। আজ ব্যারাকপুর নীলগঞ্জ রোডে অবস্থিত পাট গবেষণা কেন্দ্রে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করতে আসেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। পাট শিল্পের প্রতি কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প , সুযোগ-সুবিধা , কাঁচামালের অর্ডার সবকিছুই বোঝানো হয় ওই আলোচনা সভায়। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকে বিধলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এই সরকারের দুর্ভাগ্য জুট শিল্পের প্রতি তাদের অনীহা। কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্পের মধ্যে দিয়েই আজ কৃষকরা টাকা পাচ্ছে। কিন্তু বাংলার কৃষকরা বঞ্চিত থাকছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলায় এস আই আর হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্র শেষ হয়ে রাজ্যে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর নিশানা প্রসঙ্গে তিনি বলেন, ওনার ওটা আজ অভ্যাসে দাঁড়িয়েছে। তাই বারবার প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রী কে উনি আক্রমণ করেন। বাংলার কুশাসনের সাথে একমাত্র লড়ছে বিজেপি। তাই বিধানসভার মধ্যেই বিজেপি বিধায়কদের হেনস্থা করা হচ্ছে স্পিকারের উপস্থিতিতেই।

বাংলায় এসআইআর হবেই,‌ গণতন্ত্র প্রতিষ্ঠাও হবে ব্যারাকপুরে বললেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং

বাংলায় জুট শিল্পের ভগ্নপ্রায় দশা। তবে পাট শিল্পের প্রতি কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা বারংবার বুঝিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। আজ ব্যারাকপুর নীলগঞ্জ রোডে অবস্থিত পাট গবেষণা কেন্দ্রে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করতে আসেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। পাট শিল্পের প্রতি কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প , সুযোগ-সুবিধা , কাঁচামালের অর্ডার সবকিছুই বোঝানো হয় ওই আলোচনা সভায়। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকে বিধলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এই সরকারের দুর্ভাগ্য জুট শিল্পের প্রতি তাদের অনীহা। কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্পের মধ্যে দিয়েই আজ কৃষকরা টাকা পাচ্ছে। কিন্তু বাংলার কৃষকরা বঞ্চিত থাকছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলায় এস আই আর হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের একনায়কতন্ত্র শেষ হয়ে রাজ্যে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর নিশানা প্রসঙ্গে তিনি বলেন, ওনার ওটা আজ অভ্যাসে দাঁড়িয়েছে। তাই বারবার প্রধানমন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রী কে উনি আক্রমণ করেন। বাংলার কুশাসনের সাথে একমাত্র লড়ছে বিজেপি। তাই বিধানসভার মধ্যেই বিজেপি বিধায়কদের হেনস্থা করা হচ্ছে স্পিকারের উপস্থিতিতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *