রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে সামাজিক পরিবর্তনের দিকেই আমাদের এগোতে হবে বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বঙ্গের কালী পুজো এবার অন্যরকম। রাজ্যের বিভিন্ন প্রান্তের কালীপুজোর শুভ সূচনা করছেন মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীরা। আজ শ্যামনগর গুরদহ এলাকায় একটি কালী পূজায় অংশ নেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার সাথে ছিলেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। পঞ্চায়েত মন্ত্রী বলেন, দুর্গা পুজো ভালই কেটেছে, এবার কালীপুজো তারপর ছট পুজো জগদ্ধাত্রী পুজো শেষ করে আমরা আস্তে আস্তে পুজোর থেকে বিরত নেব। পুজোতেও আগের সরকার আপন পর করত কিন্তু আমাদের সরকার সেই পথে হাঁটেনি। দূর্গা পূজার সময় নতুন অনেক পুজো কমিটি অনুদান পেয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি আমাদের সামাজিক পরিবর্তণ ঘটাতে হবে। সাথে সাথে তিনি জানান শুধু পুলিশ প্রশাসন নয় সাধারণ মানুষ কে সচেতন থাকতে হবে, রাজনীতির সাথে সাথে আর্থিক পরিবর্তন হোক, শিক্ষার পরিবর্তন হোক, মানুষ যেন ভাবে আমাদের সরকার চলছে, শুধু খেটে খাওয়ার জন্য বাংলার মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে, আমারা চাই তারা এখানে থাকুক।

রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে সামাজিক পরিবর্তনের দিকেই আমাদের এগোতে হবে বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

বঙ্গের কালী পুজো এবার অন্যরকম। রাজ্যের বিভিন্ন প্রান্তের কালীপুজোর শুভ সূচনা করছেন মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীরা। আজ শ্যামনগর গুরদহ এলাকায় একটি কালী পূজায় অংশ নেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার সাথে ছিলেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। পঞ্চায়েত মন্ত্রী বলেন, দুর্গা পুজো ভালই কেটেছে, এবার কালীপুজো তারপর ছট পুজো জগদ্ধাত্রী পুজো শেষ করে আমরা আস্তে আস্তে পুজোর থেকে বিরত নেব। পুজোতেও আগের সরকার আপন পর করত কিন্তু আমাদের সরকার সেই পথে হাঁটেনি। দূর্গা পূজার সময় নতুন অনেক পুজো কমিটি অনুদান পেয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি আমাদের সামাজিক পরিবর্তণ ঘটাতে হবে। সাথে সাথে তিনি জানান শুধু পুলিশ প্রশাসন নয় সাধারণ মানুষ কে সচেতন থাকতে হবে, রাজনীতির সাথে সাথে আর্থিক পরিবর্তন হোক, শিক্ষার পরিবর্তন হোক, মানুষ যেন ভাবে আমাদের সরকার চলছে, শুধু খেটে খাওয়ার জন্য বাংলার মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে, আমারা চাই তারা এখানে থাকুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *