সাহিত্যসম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫ তম জন্মদিবস 26 জুন।সেই উপলক্ষে আজকের এই দিনে সোমবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে নৈহাটি বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডঃ রতন কুমার নন্দী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য সহ অন্যান্য বিশিষ্টজন।সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন কে সামনে রেখে সোমবার থেকে আগামী চারদিন ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হবে।তারই অঙ্গ হিসেবে সোমবার বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে আয়োজিত হয় এক আলোচনা সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *