পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের 30 নম্বর এবং 31 নম্বর বুথে কোন ভোট কর্মী না থাকায় ভোটগ্রহনপর্ব শুরু হলো দেরিতে।শুক্রবার রাত্রে এলাকার মানুষ সিসিটিভি ও কেন্দ্রীয় বাহিনীর দাবি করে বিক্ষোভ দেখান এবং ভোটকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। তারপরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এই দুটি বুথে।এরজেরেই এই ভোটকেন্দ্র ছেড়ে পালিয়ে যান ভোটকর্মীরা। এরপর শনিবার সকাল সাতটা বেজে যাওয়ার পরও ভোটাররা এলেও ভোটকর্মীদের দেখা নেই। তৃণমূলের তরফে অভিযোগ সিপিএম এলাকায় সন্ত্রাস করার জন্য ওই সমস্ত ভোট কর্মীদের মারধর করেছে ফলে ভয়ে তারা পালিয়ে গিয়েছে।এরপর পুলিশের সহযোগিতায় ভোটকর্মীরা ফিরে আসে। প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় ভোটগ্রহনপর্ব।
