কাঁকিনাড়া পানপুর মাখনলাল হাই স্কুলে মঙ্গলবার ভোট গণনা চলাকালীন ব্যারাকপুর ব্লক ১ এর মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী বরুণ সর্দারকে মারধর করে বার করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির তরফ থেকে অভিযোগ নির্বাচনের দিন ছাপ্পা ভোট করতে পারেনি তৃণমূল তাই এই গননাকেন্দ্রে এসে তৃণমূলের ছাপ্পা দেওয়ার প্রতিবাদ করতেই তাকে বের করে দেওয়া হয়।অন্যদিকে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে বিজেপি প্রার্থী বরুণ সরদার মানসিকভাবে অসুস্থ। সব মিলিয়ে কাঁকিনাড়া পানপুর মাখনলাল হাইস্কুলে ব্যাপক উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে।
Bjp প্রারথি কে ভোট কেন্দ্র থেকে মেরে বের করে দেওয়া নিএ ছাঞ্ছল্ল
