পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হালিশহরে।ঘটনাস্থলে হালিশহর থানার পুলিশ।
হালিশহর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাহেবপুকুরে শনিবার সকালে স্থানীয় কিছু বাসিন্দা স্নান করতে নেমে জলের তলায় পায়ে কিছু ঠেকে। সন্দেহ হওয়ায় হালিশহর থানার পুলিশ কে খবর দেওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঐ পুকুর থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় মৃত ব্যক্তির নাম অসীম মুখার্জি বয়স 67 বাড়ি হালিশহর চিত্তরঞ্জন কলোনি এলাকায়। কি ভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হালিশহর থানার পুলিশ।এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
