ভাটপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের স্থায়ীকরণ, পৌরপ্রধান শ্রীমতি রেবা রাহার কাছে ডেপুটেশন

ভাটপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের স্থায়ীকরণ, সময় মতো বেতন সহ আট দফা দাবিতে এই পৌরসভার পৌরপ্রধান শ্রীমতি রেবা রাহার কাছে একটি ডেপুটেশন জমা দিলো অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের সদস্যরা।কারন দীর্ঘদিন ধরে ভাটপাড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের ঠিকমতো বেতন দেওয়া হয় না, এছাড়াও কর্মীদের নানাভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ তুলে এই ডেপুটেশন।সোমবার দুপুরে তাদের দেওয়া দাবি সমূহ নিয়ে ডেপুটেশন এ সদর্থক আলোচনা হয়েছে। তাদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। এছাড়াও কিছু দাবি নিয়ে সময় নিয়েছে পৌরসভা। তাদের দাবী মেনে নেওয়া হলেও তারা সন্তুষ্ট নয়।কারন তাদের দাবী সময় মতো কার্যকর না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *