Basudebpur থানা ঘেরাও CPIM এর পক্ষ থেকে

সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পুলিশের সহযোগিতায় শাসকদলের ভোট লুট সন্ত্রাসের প্রতিবাদে এবং বাসুদেবপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করলো সিপিআইএম।

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা থেকে শুরু করে ভোটগননা পর্যন্ত পুলিশের মদতে শাসকদলের ছাপ্পা রিগিং থেকে শুরু করে গননা কেন্দ্রে ভোট লুটের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বাসুদেবপুর থানার সামনে এই অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়। যার নেতৃত্বে ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব ও কর্মীরা।সবশেষে ভোট লুঠের প্রতিবাদে বাসুদেবপুর থানার আইসি এর কাছে একটি ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় থানায় ঢুকতে পুলিশের বাধায় সিপিআইএম কর্মীদের সাথে পুলিশের ধস্তাধ্বস্তি শুরু হয়। এরপর বাসুদেবপুর থানার আইসি এর কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *