ভাটপাড়া জগদ্দল এলাকায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মহরম উৎসব সম্পন্ন হল। শনিবার এই মহরম উৎসব শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই মহরম উৎসবকে কেন্দ্র করে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, শেষ পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এই মহরম উৎসব। উৎসব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং বলেন এই রাস্তা দিয়েই যেমন তাজিয়া নিয়ে মহরম উৎসব পালিত হলো আর এই রাস্তা দিয়েই দুর্গাপুজোর শোভাযাত্রা আয়োজিত হয়। সব মিলিয়ে ভাটপাড়া জগদ্দল এলাকায় এক সম্প্রীতি নজির সৃষ্টি করে বলে জানালেন তিনি।
Bhatpara, jagatdal এলাকায় সান্তিপুরন ভাবে মহরাম পালিত হল
