এক বিজেপি কর্মীর দোকানে দুষ্কৃতীদের ভাঙচুর করার ঘটনায় রাজনৈতিকভাবে উত্তেজনা ছড়ালো নৈহাটিতে।এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
নৈহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের সাত নম্বর বিজয়নগর শিমুলতলা এলাকায় সঞ্জয় সরকার নামে এক বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর চালালো দুষ্কৃতীরা,সোমবার ভোর রাতে ঐ বিজেপি কর্মীর দোকানের সামনে থাকা ফ্রিজ সহ দোকানের বেশ কিছু সামগ্রী ভাঙচুর করে।ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দোকানে। আরও এই ঘটনায় অভিযোগ তোলা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।কিন্তু সেই অভিযোগ অস্বীকার রয়েছে তৃণমূলের তরফে। অন্যদিকে এই ঘটনায় নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
