বর্ষার জলে ভাটপাড়া পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের 200 নম্বর কলোনি এলাকা জলমগ্ন।একপ্রকার গৃহবন্দী এলাকার মানুষ। সাধারণ মানুষের ঘরে ঢুকে পড়ছে বর্ষার জল। আর সেই জলের সঙ্গে ঘরে ঢুকে পড়ছে সাপ।ফলে চরম সমস্যা ও আতঙ্কে এলাকার মানুষ। জীবন জীবিকা থেকে শুরু করে শিশুদের স্কুলে যাওয়া প্রায় বন্ধের মুখে।আজ বুধবার পর্যন্ত প্রায় এক মাস অতিক্রান্ত, এই পরিস্থিতিতে যথেষ্টই নাকাল এলাকাবাসী। যদিও দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ।
