*পুলিশের লাঠির ঘায়ে মাথা ফাটলো ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব নেতা প্রিয়াংগু পান্ডের* নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে মাথা ফাটলো ভাটপাড়ার বিজেপির যুব নেতা প্রিয়াংগু পান্ডের।আশংকাজনক অবস্থায় এই মহুর্তে সল্টলেকের এক বেসরকারি হাস্পাতালে চিকিৎসা চলছে।এছাড়াও আর পাচ প্রিয়াংগু সংগী পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছে।

*পুলিশের লাঠির ঘায়ে মাথা ফাটলো ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব নেতা প্রিয়াংগু পান্ডের* নবান্ন অভিযানে পুলিশের […]

সম্প্রতি খড়দহ এলাকায় যে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছিল সেই ঘটনায় মধুসূদন মুখার্জি ওরফে লিটন নামে একজনকে গ্রেফতার করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ। আর সেই ঘটনার তদন্তে ডায়মন্ড হারবার থেকে কংস প্রামাণিক নামে আরো এক জনকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তাকে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে

সম্প্রতি খড়দহ এলাকায় যে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছিল সেই ঘটনায় মধুসূদন মুখার্জি ওরফে লিটন নামে […]

*জলবন্দি পানিহাটিতে এখন বাড়ির দুয়ারেই ভেসে আসছে মাছ, হাঁড়িতে উঠছে তেলাপিয়া!* প্রায় দু’মাস ধরে জলবন্দি অবস্থায় কাটছে পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বহু মানুষের জীবন। রাস্তাঘাট, বাড়ির উঠোন সবই প্রায় জলের নিচে। অথচ তার মাঝেই যেন দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। বাজারে যেতে হচ্ছে না মাছের জন্য, কারণ, ঘরের দুয়ারেই ভেসে বেড়াচ্ছে তেলাপিয়া, সহ নানা প্রজাতির মাছ। ব্যাপক বৃষ্টির জেরে স্থানীয় জলাশয় উপচে পড়ায় সেই মাছ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মাছ ধরতেই এদিন হাঁড়ি হাতে জলে নেমেছিলেন সোনা মালিক নামে এক স্থানীয় বাসিন্দা। কিছুক্ষণের মধ্যেই হাঁড়ি ভর্তি তেলাপিয়া মাছ তুলে নিয়ে যেতে দেখা যায় তাঁকে। জলের দুর্ভোগ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার মানুষ। পানিহাটির বিস্তীর্ণ অংশে দীর্ঘদিন ধরে জলনিকাশি সমস্যার কারণে এই জলাবদ্ধতা বলে অভিযোগ। স্থানীয়দের একটাই প্রশ্ন—এই অবস্থা থেকে মুক্তি কবে মিলবে! প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্থায়ী কোনও সমাধান সূত্র না বেরনোয় উড়ছে প্রশ্ন। বৃষ্টির জলে ভাসছে রাস্তাঘাট, তার সঙ্গে ভেসে আসা মাছ যেন আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পানিহাটির বিস্তীর্ণ এলাকার জলনিকাশির এমন করুণ হাল।

*জলবন্দি পানিহাটিতে এখন বাড়ির দুয়ারেই ভেসে আসছে মাছ, হাঁড়িতে উঠছে তেলাপিয়া!* প্রায় দু’মাস ধরে জলবন্দি […]

রথ তলা পদ্মপুকুর রোডের পদ্মপুকুর ফ্রেন্ড স্টাফ ক্লাবের সংলগ্ন পুকুরের মধ্যে পড়ে গেল ষাঁড় । এলাকাবাসীরা প্রথমে চেষ্টা করেন ষাঁড় উপরে তোলার জন্য এরপর দমকল কে খবর দেওয়া হলে দমকলের আধিকারিকরা এসে ওই ষাঁড় টিকে উদ্ধার করে । প্রায় সাড়ে তিন ঘণ্টা পর জল থেকে উঠলো ষাঁড়। এলাকাবাসীদের অভিযোগ এই পুকুর দীর্ঘদিন ধরে এরকম ভাবেই পড়ে আছে। মালিক কোনরকম সংস্কার করে না ,পুকুরের নেই কোনো বাঁধ এবং ওই এলাকায় দুটি স্কুল আছে যেখানে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে আজ একটি পশু জলে পড়ে গেছে এরপর কোনো বাচ্চা যদি জলে পড়ে যায় তাহলে বড়সড় প্রাণহানি হতে পারে। এছাড়াও রাত-বেড়াতে বয়স্ক লোকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এলাকাবাসীদের ক্ষোভ যত শীঘ্রই সম্ভব এই পুকুর যেন পুকুর মালিক সংস্কারের ব্যবস্থা করে। পুকুরের চারিপাশে জঙ্গলে ভর্তি এলাকাবাসীদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে সাপ পোকামাকড়। বর্ষাকালে পুকুর আর রাস্তা এক হয়ে যায়।জল বের হওয়ার জন্য কোন নিকাশী নালার ব্যবস্থা নেই, একটি নিকাশী নালা ছিলো, সেটিকেও পুকুর মালিক বন্ধ করে দিয়েছে মাছ চাষ করার জন্য।

রথ তলা পদ্মপুকুর রোডের পদ্মপুকুর ফ্রেন্ড স্টাফ ক্লাবের সংলগ্ন পুকুরের মধ্যে পড়ে গেল ষাঁড় । […]

রথ তলা পদ্মপুকুর রোডের পদ্মপুকুর ফ্রেন্ড স্টাফ ক্লাবের সংলগ্ন পুকুরের মধ্যে পড়ে গেল ষাঁড় । এলাকাবাসীরা প্রথমে চেষ্টা করেন ষাঁড় উপরে তোলার জন্য এরপর দমকল কে খবর দেওয়া হলে দমকলের আধিকারিকরা এসে ওই ষাঁড় টিকে উদ্ধার করে । প্রায় সাড়ে তিন ঘণ্টা পর জল থেকে উঠলো ষাঁড়। এলাকাবাসীদের অভিযোগ এই পুকুর দীর্ঘদিন ধরে এরকম ভাবেই পড়ে আছে। মালিক কোনরকম সংস্কার করে না ,পুকুরের নেই কোনো বাঁধ এবং ওই এলাকায় দুটি স্কুল আছে যেখানে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে আজ একটি পশু জলে পড়ে গেছে এরপর কোনো বাচ্চা যদি জলে পড়ে যায় তাহলে বড়সড় প্রাণহানি হতে পারে। এছাড়াও রাত-বেড়াতে বয়স্ক লোকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এলাকাবাসীদের ক্ষোভ যত শীঘ্রই সম্ভব এই পুকুর যেন পুকুর মালিক সংস্কারের ব্যবস্থা করে। পুকুরের চারিপাশে জঙ্গলে ভর্তি এলাকাবাসীদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে সাপ পোকামাকড়। বর্ষাকালে পুকুর আর রাস্তা এক হয়ে যায়।জল বের হওয়ার জন্য কোন নিকাশী নালার ব্যবস্থা নেই, একটি নিকাশী নালা ছিলো, সেটিকেও পুকুর মালিক বন্ধ করে দিয়েছে মাছ চাষ করার জন্য।

রথ তলা পদ্মপুকুর রোডের পদ্মপুকুর ফ্রেন্ড স্টাফ ক্লাবের সংলগ্ন পুকুরের মধ্যে পড়ে গেল ষাঁড় । […]

আবারও বোমা ফাটল ভাটপাড়া থানার নাকের ডগায় ।ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ২নম্বর গলিতে। দুটি বোমা ফাটে বলে জানা যাচ্ছে। ভোরবেলা ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিকট শব্দ হয় । ভাটপাড়া থানার পেছনে হওয়ায় ছুটে য়ায ভাটপাড়া থানার পুলিশ। তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে ওটা বোমা না বাজি সেটা দেখা হচ্ছে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি বহুদিন ধরে ভাটপাড়া শান্ত রয়েছে ওই একটা বোম না বাজে ফুটেছে পুলিশ তদন্ত করছে। অপর থেকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বিকট আওয়াজ এ বোমা ফেটেছে এবং ওখানে বোমা মজুদ করা হচ্ছিল। বিভিন্ন সময় দুষ্কৃতীরা ওই অঞ্চলে ঘোরাঘুরি করে থানার সামনে বোমা বন্দুক নিয়ে ঘোরে পুলিশ কিছুই বলে না।

আবারও বোমা ফাটল ভাটপাড়া থানার নাকের ডগায় ।ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ২নম্বর গলিতে। দুটি […]

-দেড় বছর আগে গরিব ও মধ্যবিত্ত রোগীদের জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে বিধায়ক তহবিলের অর্থে একটা ইউ এস জি মেশিন এবং একটা ডিজিটাল এক্সরে মেশিন প্রদান করা হয়েছিল। অনেক গড়িমসি করার পর ইউএসজি মেশিনের পরিষেবা পাচ্ছেন রোগীরা। অথচ ডিজিটাল এক্সরে মেশিন এখনও হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে। বৃহস্পতিবার বেলায় ডিজিটাল মেশিন চালুর জন্য হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করতে আসেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং। তিনি ডিজিটাল এক্সরে মেশিন অবিলম্বে চালু করার দাবি করেন হাসপাতাল সুপারকে। যদিও হাসপাতাল সুপার বিধায়ককে জানান, এক্সরে রুম তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পুরোদমে কবে ডিজিটাল এক্সরে পরিষেবা পাবেন রোগীরা, তা স্পষ্ট করে জানাতে পারেন নি হাসপাতাল সুপার। ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং বলেন, হাসপাতালে ইউএসজি মেশিন চালু করা হলেও, ১৬ লক্ষ টাকা মূল্যের ডিজিটাল এক্সরে মেশিন পড়ে থেকে নষ্ট হচ্ছে। রোগীদের পরিষেবার ক্ষেত্রেও এখানে রাজনীতি করা হচ্ছে। একটা এক্সরে মিশন রুম করতে দেড় বছর লাগে নাকি, প্রশ্ন পবনের। তাঁর অভিযোগ, হাসপাতালে লাগানো বিধায়ক তহবিলের অর্থে নতুন ইউএসজি মেশিন প্রদেয় স্টিকারও খুলে ফেলা হয়েছে। ডিজিটাল এক্সরে মেশিন নিয়ে হাসপাতাল সুপার মিজানুল ইসলাম বলেন, কনসোল রুম তৈরি খুব সময় সাপেক্ষ বিষয়। আপাতত: সিভিলের কাজ শুরু হয়েছে। ইলেটকট্রিকের কাজ শুরুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নতুন মেশিন ইনস্টলেশন না হওয়ায় পুরানো ম্যানুয়াল মেশিন দিয়ে রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে।

-দেড় বছর আগে গরিব ও মধ্যবিত্ত রোগীদের জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে বিধায়ক তহবিলের অর্থে […]

পাড়ায় সমাধান করতে এলে লোকে ঝাটা পিটা করে তারাবে। দুয়ারে সরকার ফেল করে গেছে এবার এসছেন পারায় সমাধান করতে। প্রত্যেক বুথে ১৫ লক্ষ টাকা খরচ করবেন কোথায় পাবেন টাকা ডি এ র টাকা দিতে পারছেন না। এমনটাই মন্তব্য প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। পাশাপাশি অর্জুন সিংয়ের চেলেঞ্জে ছুরে দিলেন অন্য ভাষা অর্থাত পশ্চিমবঙ্গ বসবাস কারি যে অন্য ভাষার লোক আছে তাদের উপর কমিশন বসিয়ে দেখুক।একটা সাংবিধানিক পদে বসে এই কথা তিনি কি করে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে নোটিশ দেখাচ্ছেন তা ২০২৪ সালে নভেম্বর মাসের সংশ্লিষ্ট থানা যার নামে এসেছেন তাকে নোটিশ ও করেন নি। আর মুখ্যমন্ত্রীর ঐ নোটিশ দেখিয়ে ভয় দেখাচ্ছেন। ২০২৫ সালে ফেব্রুয়ারির মাসে ঐ সব কেস তুলে নেওয়া হয়েছে। তার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন।

পাড়ায় সমাধান করতে এলে লোকে ঝাটা পিটা করে তারাবে। দুয়ারে সরকার ফেল করে গেছে এবার […]

উত্তর প্রদেশের ছাংগু বাবার দুই শাগরেদকে গ্রেফতার করলো উত্তর প্রদেশের পুলিশ,ব্যারাকপুর আদালত ৭২ ঘন্টার মধ্যে তাদের উত্তর প্রদেশের আগ্রায় পৌছাবার নির্দেশ দিলো ব্যারাকপুর মনিরামপুর থেকে গ্রেফতার উত্তর প্রদেশের ছাংগু বাবার দুই শাগরেদ। উত্তর প্রদেশ পুলিশ আজ তাদের ব্যারাকপুর আদালতে তুললে বিচারক ৭২ ঘন্টার মধ্যে তাদের কে ট্রানজিট রিমান্ড এর নির্দেশ দিলো। এদের বিরুদ্ধে উত্তর প্রদেশের পুলিশ জোর করে পুরুষ এবং মহিলাদের ভয় দেখিয়ে জোর করে ধর্মান্তর এবং শারিরীক নির্যাতনের মামলা দায়ের করেছে।ছাংগু বাবা ধরা পড়লে এরা বেগতিক দেখে উত্তর প্রদেশের থেকে ব্যারাকপুরে পালিয়ে আসে।এদের নাম শেখর রায় @ হাসান আলি এবং অপরজনের নাম রিক বনিক @ মহ: ইব্রাহীম। টানা ৩ দিন তল্লাশি চালিয়ে এদের কে আজ গ্রেফতার করে উত্তর প্রদেশের পুলিশ। এরপর ব্যারাকপুর আদালতে তুলে বিচারকের নির্দেশ অনুযায়ী আজ তাদের কে নিয়ে উত্তর প্রদেশের আগড়ায় রওনা দিলো।

উত্তর প্রদেশের ছাংগু বাবার দুই শাগরেদকে গ্রেফতার করলো উত্তর প্রদেশের পুলিশ,ব্যারাকপুর আদালত ৭২ ঘন্টার মধ্যে […]

কাকিনাড়া কাছারি রোডে বিজেপির এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। মূলত নারী নির্যাতন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ নানান অসামাজিক কাজের বিরোধিতা করে এই প্রতিবাদ জনসভা আয়োজিত হয় ভাটপাড়া মন্ডল এক এবং ২ বিজেপি কমিটির তরফ থেকে। যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ একাধিক বিজেপি নেতৃত্ব

কাকিনাড়া কাছারি রোডে বিজেপির এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। মূলত নারী নির্যাতন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ […]