বারাকপুরে একটি নার্সিংহোমে ডাক্তারদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা কৌস্তব বাগচী। এই ঘটনার পর থেকে শুরু হয়েছিল রাজনৈতিক ভাবে চাপান উতর। নার্সিংহোমে ডাক্তারকে শাসানো সম্পত্তি ক্ষয়ক্ষতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির চেষ্টা। নাম না করে মোহনপুর থানায় এফআইআর দায়ের হয়। এরপর মোহনপুর থানা হস্তভ বাগচীর বাড়িতে দুইবার নোটিশ পাঠায় আজও ছিল দেখা করার দিন। কিন্তু কৌস্তব বাগচী আজ বারাকপুর আদালতে সারেন্ডার করেন। এবং তার জামিন হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে কৌস্তুভ বাগচী বলেন তাকে মিথ্যা ভাবে থানায় ডেকে নিয়ে গিয়ে নানাভাবে হ্যান্ডেল করা বা গ্রেফতার করতে পারত এই ছিল পুলিশের অভিসন্ধি। কিন্তু আমি সেটা বুঝতে পেরেই আদালত থেকে জামিন নেই। এভাবে আমাকে ফাঁসানো যাবে না। এমনটাই দাবি কৌস্তব বাগচীর।

  বারাকপুরে একটি নার্সিংহোমে ডাক্তারদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতা কৌস্তব বাগচী। এই […]

কলেজে কলেজে রমরমিয়ে চলছে দুর্নীতি। শাসকদলের গাজোয়ারি, হুমকি। আর তা নিয়েই মমতা সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন ‘মুখ্যমন্ত্রী নিজে চোর। মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার শাখা-প্রশাখা সবকিছুই চোর হয়। আমি আগামী দু-তিন দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব। কলেজগুলোতে এই যে ভাইপো গ্যাং, তোলামূলের টিম… সেসব তথ্য ও ছবি দিয়ে প্রকাশ করব। ভাইপো আসার পর থেকে লাল চুল, কানে দুল এই কোম্পানির কলেজে ইউনিভার্সিটিতে কি হয়েছে তার গ্যালারি প্রকাশ করব।’ শনিবার সন্ধ্যায় পানিহাটিতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেই নিহত ডাক্তারি ছাত্রীর পরিবারের সাথে দেখা করে এই মন্তব্য করেন শুভেন্দু। সাংবাদিকদের সামনে তিনি বলেন ‘নিহত ছাত্রীর বাবা-মা শিয়ালদহ এবং কলকাতা হাইকোর্টে যে আইনি লড়াই লড়ছেন- একজন সচেতন নাগরিক হিসেবে আমি তাতে সমর্থন জানিয়েছি। আমি বিশ্বাস করি আরজি করে যেভাবে নিষ্ঠুর হত্যা হয়েছিল তাতে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে। ঠিক একইভাবে ডাক্তার বোনের ক্ষেত্রেও আদালতে তাদের যে আইনি লড়াই চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি ও আশা তা পূরণ হয়েছে। আজকের পশ্চিমবাংলায় যে কটা ঘটনা ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা-মায়ের যে লড়াই রাজনীতির ঊর্ধ্বে উঠে মেরুদন্ড সোজা রেখে যে এই হিংসাশ্রয় সরকারের বিরুদ্ধে যে লড়াই তা অন্য কেউ পারবেন বলে মনে হয় না। আমি তাই তাদের কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। আমরা বলেছি যে, ৯ আগস্ট ভয়ংকর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদিও ডাক্তার বোনের পিতা-মাতা নবান্ন চলো অভিযান কর্মসূচির ডাক দেন তবে রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে আমরা সকলেই তাতে অংশগ্রহণ করব। ও রাজনৈতিকভাবে নাগরিক সমাজ, ছাত্রসমাজ, যুব সমাজ- সকালেই এগিয়ে এসে ৯ আগস্ট রাত দখলের কর্মসূচি পালিত হোক এটা মায়ের ইচ্ছা। আমি সকলকে নিয়ে এটাকে অর্গানাইজ করব। ডাক্তার বোনের বাবা-মা ও আমাকে কথা দিয়েছেন ওরাও সেদিন থাকবেন। বিস্তারিত পরে আলোচনা করে ঠিক করা হবে। আরজিকরের ঘটনার পরে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা বলেছি যে ইস্যুতে এই ইস্যু নিয়ে লড়াই হলেই পতাকা ছাড়া আমাদের যেতে কোন আপত্তি নেই। আমরা যেরকম দু পতাকা নিয়ে দলীয় কর্মসূচি করব আবার পতাকা বর্জিত কর্মসূচিতেও বিজেপির কোন কর্মী সমর্থক ভোটারের যেতে আপত্তি নেই। কিন্তু ন্যূনতম সম্মান যেন প্রত্যেকের থাকে এটা নিশ্চিত করতে হবে। অভিজিৎ গাঙ্গুলী বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিস্থিতি যেন তৈরি না করেন। গত বছরের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুনের শিকার হয় এক তরুণী চিকিৎসক। ওই ঘটনায় গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজ, চিকিৎসক সমাজ প্রতিবাদে রাস্তায় নেমেছিল। এমনকি রাত দখল অভিযান দেখা গিয়েছিল। সেই নৃশংস ঘটনার এক বছর হতে চললো কিন্তু এখনো ন্যায় বিচার মেলেনি। ফলে এবার ন্যায় বিচার চেয়ে আগামী ৯ আগস্ট মেয়ের হত্যার বর্ষপূর্তির দিন নবান্ন চলো ডাক দিলেন সেই নিহত ছাত্রীর পরিবার। সরকারকে বুঝিয়ে দিতে ১৪ আগস্ট রাত দখলেরও আহ্বান জানিয়েছেন ছাত্রীর বাবা-মা।

কলেজে কলেজে রমরমিয়ে চলছে দুর্নীতি। শাসকদলের গাজোয়ারি, হুমকি। আর তা নিয়েই মমতা সরকারকে নিশানা করলেন […]

নার্সিংহোমের বিজেপি নেতা কৌস্তব বাগচীর ছবি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন আজ তার বাড়িতে মোহনপুর থানার পুলিশ আসে এবং একটি চিঠি ধরিয়ে দিয়ে যায় সেখানে লেখা নার্সিংহোমের ভেতর যে ঘটনা ঘটেছে তাতে আপনার উপস্থিতি পাওয়া গেছে আগামী চার তারিখ সকাল 11 টার সময় মোহনপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। চিঠিতে লেখা ভবিষ্যতে আপনি আর কোন অপরাধ করবেন না আপনি মামলার প্রমাণ এর সাথে কোনভাবেই হস্তক্ষেপ করবেন না মামলার তথ্য সম্পর্কে অবগত কোন ব্যক্তিকে আপনি কোন হুমকি প্ররোচনা বা প্রতিশ্রুতি দেবেন না যাতে তিনি আদালত বা পুলিশের অফিসারের কাছে এই তথ্য প্রকাশ করতে বিরত থাকেন যখনই প্রয়োজন নির্দেশনা দেওয়া হবে আপনি আদালতে হাজির হবেন তদন্ত সহযোগিতা করার জন্য

নার্সিংহোমের বিজেপি নেতা কৌস্তব বাগচীর ছবি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন আজ তার বাড়িতে […]

মোহনপুর থানার অন্তর্গত পশ্চিম সূর্যপুর এলাকায় আজ দুপুরে নিজেদেরই ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্বামীর নাম পেশায় রাজমিস্ত্রি নিবারণ মন্ডল (51)স্ত্রী পিপাসা মন্ডল। তার স্ত্রীর পারিবারিক অশান্তি লেগেই থাকতো। সেকারণেই স্ত্রীকে গলা কেটে খুন করে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মোহনপুর থানার অন্তর্গত পশ্চিম সূর্যপুর এলাকায় আজ দুপুরে নিজেদেরই ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে […]

*ব্যারাকপুর হাসপাতাল_কৌস্তভ বাগচী আপডেট* ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে চিকিৎসকদের হেনস্থার পর আজ চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ এসোসিয়েশনের এর উত্তর 24 পরগনা জেলা ইউনিট এর তরফ থেকে আজ চারজনের প্রতিনিধি দল ঐ হাসপাতালে আসেন এবং দীর্ঘ সময় ঐ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বললেন। আশ্বাস দিলেন যে সমস্ত রকম ভাবে তাদের পাশে দাঁড়াবে।আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে মোহনপুর থানায়। বাইট – ডঃ বিবর্তন সাহা, প্রোগ্রেসিভ হেলথ এসোসিয়েশনের সদস্য, চিকিৎসক

*ব্যারাকপুর হাসপাতাল_কৌস্তভ বাগচী আপডেট* ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে চিকিৎসকদের হেনস্থার পর […]

বারাকপুর রবীন্দ্র পল্লীতে একটি বাড়ি থেকে 35 বছরের কুনাল চক্রবর্তী নামে 35 বছরের এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার ঘর থেকে। এলাকার মানুষ কয়েকদিন ধরে গন্ধ পাচ্ছিলো কিন্তু আজ সেই গন্ধ প্রকট হওয়ায় এলাকার লোক পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা খুলে পচা গলা দেহ উদ্ধার করে। এলাকাবাসীদের বক্তব্য এই যুবক দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল। তাকে কিছুদিন আগেও সুস্থ জীবন কেন্দ্রে ভর্তি করা হয়েছিল ১৭ তারিখ সে বাড়িতে আসে। তারপরেই তার দেহ পাওয়া যায়। ওই যুবকের বাবা মা আগেই মারা গিয়েছিল একাই থাকতো কুনাল চক্রবর্তী।

বারাকপুর রবীন্দ্র পল্লীতে একটি বাড়ি থেকে 35 বছরের কুনাল চক্রবর্তী নামে 35 বছরের এক যুবকের […]

‘এটা সিবিআই’এর বিষয় নয়। বাংলায় জনতার আদালতে দোষীদের বিচার হবে এবং এদেরকে বের করে দিতে হবে, তবে বাংলায় শান্তি ফিরে আসবে।’ কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীর সাথে শারীরিক নির্যাতনের ঘটনায় এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রোববার পানিহাটিতে ১০৩ তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘বাংলা এটা কি চলছে? আরজিকরের ঘটনা বাংলার মাথা হেট করে দিয়েছে। একটা সময় এই বাংলা শিক্ষা বিজ্ঞান, আধ্যাত্মিকতার ক্ষেত্রে গোটা বিশ্বে সেরা ছিল। রবীন্দ্র নাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দের এই বাংলায় জন্ম গ্রহণ করেছেন। সেই বাংলায় আরজিকরের ঘটনা ঘটছে যেখানে তৃণমূলের লোক জড়িত। দুদিন আগে ফের একই ঘটনা। সেখানেই তৃনমূলের জড়িত। এই ঘটনা দেশকে খুব দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে। আমি এর তীব্র নিন্দা করছি। বাংলার তৃণমূল সরকার কবে জাগবে জানিনা। কবে মমতা দিদি তার গুন্ডাদের ঘরে ঢোকাবে জানা নেই। কবে ওদের বিচার হবে সেটা কেউ জানে না। বাংলার মানুষ এবার তাদের শিক্ষা দেবে। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি বিধানসভায় এব্যাপারে সরব হবে আসা করছি। বাংলা সরকারকে যেতেই হবে। এই সরকারকে বিদায় না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ এই ঘটনায় বিজেপি সিবিআই তদন্ত দাবি করবে কিনা সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘এটা সিবিআই এর বিষয় নয়। বাংলার সরকারকে রাজনীতির আন্দোলন থেকে সরে আসতে হবে। বাংলায় জনতার আদালতে দোষীদের বিচার হবে এবং এদেরকে বের করে দিতে হবে তবে বাংলায় শান্তি ফিরে আসবে।’ বিভিন্ন শিক্ষা কেন্দ্রে একই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘এটাই খুব চিন্তার বিষয়। এখানে মা সরস্বতী নিজেই ব্রাত্য।’ তৃণমুল বিধায়ক মদন মিত্রের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া ওদের কাজ। গণতন্ত্রে একটানা ক্ষমতায় থাকার জন্য এই অহংকার জন্ম নেয়। রাবণের পতন এই কারণে হয়েছিল। ঠিক একই কারণে দুর্যোধনের পতন হয়েছিল। কিন্তু সময়, ইতিহাস বলে অহংকারীদের জনতাই জবাব দেয়। তৃণমূল কংগ্রেস পুরনো কংগ্রেসের একটা রূপ। ওদের কাছ থেকে কি আশা করা যায়? মানুষের কষ্ট না বুঝে এরা কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে।’ আরজি করের ঘটনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন ‘যারা ধর্ষক বা অভিযুক্ত তারা সকলের তৃণমূলের কার্যকর্তা। কসবার ঘটনায় যে মূল অভিযুক্ত সেও তৃণমূলের ছাত্রনেতা। তৃণমূলের বড় বড় লোকেদের সাথে ওর ফটো রয়েছে। মানুষকে ক্ষমা করবে না।’

‘এটা সিবিআই’এর বিষয় নয়। বাংলায় জনতার আদালতে দোষীদের বিচার হবে এবং এদেরকে বের করে দিতে […]

*জাতীয় মাদক বিরোধী দিবস উদযাপন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের* মাদক সেবন বা মাদকের প্রতি আসক্তিকরণ যুব সমাজ শুধু নয় যে কোন মানুষকেই অন্ধকারের পথে ঠেলে দেয়। তাই প্রত্যেককে সচেতন করার লক্ষ্যেই প্রতিবছর জাতীয় মাদকবিরোধী দিবস পালন করা হয় দেশ তথা রাজ্যে। ঠিক সেইরকমই আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে জাতীয় মাদক বিরোধী দিবস পালন করা হলো। ব্যারাকপুর মহকুমায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে চেতনতামূলক র‍্যালি আয়োজিত হয়েছিল। তারপর নাটক এবং বিভিন্ন সচেতনতামূলক বক্তব্যের মধ্যে দিয়ে এই মাদক বিরোধী দিবস উদযাপন করা হয়। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নয়া নগর পাল মুরলীধর আইপিএস, এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত উচ্চ পদস্থ্য আধিকারিকরা সহ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে মাদক বিরোধী প্রচারের সবচেয়ে সুন্দর প্রতিবেদন তুলে ধরার জন্য পুরস্কৃত করা হয় নগর পালের পক্ষ থেকে। আমি

*জাতীয় মাদক বিরোধী দিবস উদযাপন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের*   মাদক সেবন বা মাদকের প্রতি আসক্তিকরণ […]

নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো কলকাতা ফুটবল লিগ ২০২৫-২৬।আই এফ এ পরিচালিত এই কলকাতা ফুটবল লিগ এ বছর প্রথম নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটি বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সনৎ দে সহ ফুটবল জগতের একাধিক তারকা।এই উদ্বোধনী অনুষ্ঠানে লেজার শো সহ সংগীত শিল্পী পৌশালির গানে মুগ্ধ হয় সকলেই। আজকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালীঘাট স্পোর্টিং ক্লাব এবং বেহালা এসএস স্পোর্টিং ক্লাব।

নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো কলকাতা ফুটবল লিগ ২০২৫-২৬।আই এফ এ পরিচালিত এই কলকাতা […]

নৈহাটি কাঁঠালপাড়ায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 187 তম জন্মবার্ষিকী পালিত হল আজ। এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডঃ রতন কুমার নন্দী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এরা প্রত্যেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সকলে।

নৈহাটি কাঁঠালপাড়ায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 187 তম জন্মবার্ষিকী পালিত হল আজ। এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত […]