কিছুদিন আগে বিজেপির ডাকা বন্ধের দিন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চালানোর ঘটনায় […]
Author: editor
ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতির তদন্ত করতে ফের ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং কে নোটিশ দিয়ে তলব করল সিআইডি। আগামী ১৩ই জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় সিআইডি দপ্তরে তাকে তলব করা হয়েছে টেন্ডার দুর্নীতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে। কারণ টেন্ডার পাওয়া ওই সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন পবন সিং। সিআইডি তলবে ঐদিন সিআইডি দপ্তরে যাবেন বলে জানিয়েছেন পবন সিং।
ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতির তদন্ত করতে ফের ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং কে নোটিশ দিয়ে […]
বাংলাদেশী এক মহিলাকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। নৈহাটি অরবিন্দ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই মহিলার সঙ্গে তার দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে রয়েছে।14 ফরেন এ্যাক্ট মামলা রুজু করে তাদেরকে আজ ব্যারাকপুর আদালতে পাঠালো নৈহাটি থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে ঐ মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা।নাম শোভা মল্লিক।
বাংলাদেশী এক মহিলাকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। নৈহাটি অরবিন্দ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার […]
২০২৪ সালের নভেম্বর, ডিসেম্বর এর পেনশন এখনো মেলেনি ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের। ফলে চরম সমস্যায় পড়েছে এই অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। এর আগেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল অবসরপ্রাপ্ত পৌরসভার কর্মীদের।ফের এই পরিস্থিতিতে আজ ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করলেন অবসরপ্রাপ্তরা।
২০২৪ সালের নভেম্বর, ডিসেম্বর এর পেনশন এখনো মেলেনি ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের। ফলে চরম সমস্যায় […]
এবার প্রাক্তন সাংসদ অর্জুন পুত্র এবং ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিংকে ইডির তলব ২০২০ সালের ভাটপাড়া পৌরসভার ট্রেন্ডার দুর্নীতির মামলায় এবার CID জবানি ভবনের তলব অর্জুন সিং এর পুত্র পবন সিং এর বিরুদ্ধে। রাত ১২:৩০ মিনিট নাগাদ CID এর থেকে এই নোটিশ পাঠানো হয় পবন সিং এর বাড়িতে।কিন্তু গভীর রাতে পবন সিং না পেয়ে পুলিশ তার বাড়ির দেওয়ালে নোটিশ টি লাগিয়ে দিয়ে যায়।পবন সিং জানান,এই কেস সম্পর্কে তিনি কিছুই জানেন না।তার ভগ্নিপতির কম্পানি চুক্তি ভংগো করেছে।অর্থাৎ সঠিক টাইম মতো কাজ শেষ না করায় ভাটপাড়া পুরসভা মামলা দায়ের করেন। পবন সিং বলেন , তিনি তার ভগ্নিপতি কম্পানির শ্লিপিং পার্টনার ছিলেন।তিনি এই বিষয়ে কিছুই জানেন না! তার বিরুদ্ধে ৫ বছর পর তাকে আবার ফের CID থেকে তলব করা হলো।পবন সিং বলেন রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন তিনি।আসলে বিরোধী দল করেন বলে তাকে এইভাবে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। বাইটঃ- পবন সিং(বিধায়ক ভাটপাড়া)
এবার প্রাক্তন সাংসদ অর্জুন পুত্র এবং ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিংকে ইডির তলব ২০২০ সালের […]
খড়দহ সহ গোটা বাংলা এখন দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে ফের অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং।জেহাদি সহ পুলিশের তত্ত্বাবধানে নানা অসামাজিক কাজকর্ম চলছে।ফলে পাতুলিয়ায় পাঁচটা কেনো 50 টা বাড়ি ভাঙ্গা হতে পারে। তবে পাতুলিয়ার ঘটনা তৃণমূলের কোন গোষ্ঠীদ্বন্দ্ব নয়, শাসকদলের অফিসিয়াল চক্রান্তে সব জেহাদীদের দখলে চলে গিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর।
খড়দহ সহ গোটা বাংলা এখন দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে ফের অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন […]
ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কে পুলিশ দিয়ে নানাভাবে হেনস্তা করা হচ্ছে। যেভাবে প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত কে মানসিক চাপ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লড়াই লড়েন না উনি ব্যক্তিগত লড়াই লড়েন। যে ওনার বিরুদ্ধে কথা বলবে তাকে এভাবে হেনস্থা করা হবে নিজের গদি বাঁচানোর জন্য। কিন্তু তাকে কোনভাবেই হেনস্থা করে মেরে ফেলা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে গতিচ্যুত না করা পর্যন্ত তার কোন মৃত্যু নেই বলে জানালেন অর্জুন সিং।
ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কে পুলিশ দিয়ে নানাভাবে হেনস্তা করা হচ্ছে। […]
ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুট মিল শ্রমিকদের বেতন বৃদ্ধি স্থায়ীকরণ সহ বেশ কিছু দাবির ভিত্তিতে ২১ টি শ্রমিক সংগঠনের ডাকে রাজ্যের সমস্ত জুট মিলের সামনে অবস্থান ধর্না কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ভাটপাড়ার রিলায়েন্স জুট মিলের সামনে ধর্নায় শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ। যেখানে উপস্থিত ছিলেন CITU উত্তর ২৪ পরগনা জেলা নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক শ্রমিক সংগঠনের নেতৃত্ব।রাজ্যের সমস্ত জুটমিলের সামনে তাদের এই আন্দোলন গত ২৬ শে ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী দুই জানুয়ারি পর্যন্ত। সেই মতো আজ ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের সামনে ধর্না শুরু হয়ে আগামী তিন দিন ধরে চলবে এই ধর্না কর্মসূচি।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুট মিল শ্রমিকদের বেতন বৃদ্ধি স্থায়ীকরণ সহ বেশ কিছু দাবির ভিত্তিতে ২১ টি […]
মহালয়ার দিনে বাজি ফাটানো কে কেন্দ্র করে মারধরের ঘটনায় মৃত্যু হয় অজয় প্রসাদের । আর সেই ঘটনায় গ্রেপ্তার হয় আরবিসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা ঋষি মুখার্জি ও বাবন সাহা। আজ ঋষি মুখার্জি,বাবন সাহা জামিনে মুক্তি পাওয়ার পর কলেজে ঢোকে ,এর পরেই শুরু হয় এলাকায় উত্তেজনা, এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে, ঋষি মুখার্জিসহ বাবন সাহা কি করে জামিন পেল মূল প্রশ্ন এলাকাবাসীদের। এলাকাবাসীদের একটাই দাবি ঋষি মুখার্জির সহ বাবন সাহার ফাঁসি চাই।
মহালয়ার দিনে বাজি ফাটানো কে কেন্দ্র করে মারধরের ঘটনায় মৃত্যু হয় অজয় প্রসাদের । আর […]
ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ি অবৈধভাবে নির্মান নিয়ে 2018 সালে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে একটি মামলা করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে ভাটপাড়া থানার পুলিশ বাহিনী কে সঙ্গে নিয়ে এসে মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এছাড়াও পুলিশ প্রিয়াঙ্গু পান্ডের দুই সঙ্গী আশীষ সাউ এবং চমন সিং কে আটক করে নিয়ে যায়।এরপর ঘটনাস্থলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এসে প্রিয়াঙ্গু পান্ডে বিজেপি করার অপরাধে তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে অথবা খুন করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন।সবমিলিয়ে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, যদিও তৃণমূলের তরফ থেকে পুলিশের তদন্তের ওপরেই ছেড়ে দিয়েছে।
ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ি অবৈধভাবে নির্মান নিয়ে 2018 সালে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে […]
