সংসদ হামলার ঘটনায় মূলচক্রী ললিত ঝার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে হালিশহরে নীলাক্ষ আইচ এর বাড়িতে দিল্লি পুলিশের টিম। জেটিয়া থানার পুলিশ কে সঙ্গে নিয়ে নীলাক্ষ আইচের বাড়িতে নীলাক্ষ আইচ সহ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা।

সংসদ হামলার ঘটনায় মূলচক্রী ললিত ঝার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে হালিশহরে নীলাক্ষ আইচ এর বাড়িতে […]

ব্যারাকপুর ষষ্ঠীতলা এলাকায় পুলিশকর্মী ফ্ল্যাট লক্ষ্য করে গুলি রবিবার রাত এগারোটা নাগাদ গুলির আওয়াজ শোনা যায় ফ্ল্যাটের তিন তলায় থাকা একটি ঘরের রান্না ঘরে সোমবার সকালে উঠে বাড়ির গৃহকর্তা ব্যারাকপুর লাট বাগানে কর্মরত পুলিশকর্মী গুলির খোল খুঁজে পান। খবর দেয়া হয় টিটাগর থানার পুলিশকে টিটাগর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে উল্টো দিকের বাড়ির একজন এয়ারপোর্টের কর্মীকে আটক করে পুলিশ সূত্রে খবর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে বন্দুকটি ছিল পাখি মারার বন্দুক ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগর থানার পুলিশ

ব্যারাকপুর ষষ্ঠীতলা এলাকায় পুলিশকর্মী ফ্ল্যাট লক্ষ্য করে গুলি রবিবার রাত এগারোটা নাগাদ গুলির আওয়াজ শোনা […]

নৈহাটির ভবাগাছি গ্রামে জুয়া এবং গাজা খাওয়ার আসর থেকে নয়জন কে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ।ভাবাগাছি গ্রামের দক্ষিণপাড়া মাঠে বেশ কয়েকজন যুবক জুয়া এবং গাজা খাবার আসর বসিয়েছিল।গোপন সূত্রে খবর পেয়ে আচমকা সেখানে হানা দেয় শিবদাসপুর থানার পুলিশ। এখান থেকে অভিযুক্তদের ধরতে গেলে গ্রামবাসীরা তাদের কে ছিনিয়ে চলে যায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এরপর গভীর রাতে ফের সেখানে হানা দিয়ে নয় জনকে গ্রেফতার করে আজ ব্যারাকপুর আদালতে পাঠায় শিবদাসপুর থানার পুলিশ।

নৈহাটির ভবাগাছি গ্রামে জুয়া এবং গাজা খাওয়ার আসর থেকে নয়জন কে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার […]

পৌষমাসের শুরুর হওয়ার প্রথম শনিবারে সাতসকালে উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দিরের কালী মন্দিরে পুজো দিতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দিরে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। গোটা মন্দিরটি পরিদর্শন করার পর সংসদ অর্জুন সিং বলেন, এই মন্দিরটিকে নিয়ে কিছু করার চিন্তাভাবনা আমার দীর্ঘদিন ধরেই রয়েছে। আজ মন্দির কমিটির সদস্যরা মন্দির কি আর ভালো করে সংস্কার করার ব্যাপারে অনুরোধ জানিয়েছেন। আমি ওনাদের আশ্বাস দিয়েছি মন্দির সংস্কারের বিষয়ে যা যা দরকার সেই বিষয়ে আমি সাহায্য করতে প্রস্তুত। পুজো দেওয়ার পরে মন্দির গেটের সামনে দুস্থ অসহায় মানুষদের হাতে নতুন কম্বল তুলে দিলেন ব্যারাকপুরের সাংসদ।

পৌষমাসের শুরুর হওয়ার প্রথম শনিবারে সাতসকালে উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি […]

নিজের ঘরের সামনে প্রাতঃকর্ম করার অপরাধে ছোট্ট সারমেয় কে মেরে ফেলার অভিযোগ নৈহাটি পালবাগান এলাকার বাসিন্দা সঙ্গীতা সাউ নামে এক মহিলার বিরুদ্ধে।তারই প্রতিবেশী এক যুবক সেই ভিডিও করে সামাজিক মাধ্যমে দেওয়ার পর ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে পশুপ্রেমি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। ওই মহিলাকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবীতে সরব হয় সকলে।এবিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হলেও শুধুমাত্র আটক করে তাকে ছেড়ে দেয় পুলিশ। নৈহাটি থানা কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ।

নিজের ঘরের সামনে প্রাতঃকর্ম করার অপরাধে ছোট্ট সারমেয় কে মেরে ফেলার অভিযোগ নৈহাটি পালবাগান এলাকার […]

শীতার্তদের জন্য নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে আয়োজিত হলো ” স্পর্শ ” সমাজের আর্থিকভাবে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষদের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে আয়োজিত হলো নোয়াপাড়া থানা ভবনে স্পর্শ যেখান থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ নিজেদের প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করতে পারবেন এই দিনের সূচনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থ সারর্থী মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্মীরা

শীতার্তদের জন্য নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে আয়োজিত হলো ” স্পর্শ ”       […]

ভাটপাড়া প্রতিবাদ সভা মঞ্চ থেকে ব্যারাকপুর সংসদ অর্জুন সিংহ সরাসরি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের দিকে তাকে বয়লার মুরগি বলে কটাক্ষ করলেন সাংসদ তাঁর সরাসরি বক্তব্য বয়লার মুরগি কুকুর কু ডাকে প্রসঙ্গে উঠে আসলো নৈহাটির এক ওষুধের দোকান যে দোকানেই নাকি এই ভ্যাকসিন ইনজেকশন পাওয়া যায়। জগদ্দল অঞ্চলে বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে কোনদিনই সাংসদ অর্জুন সিং এর সম্পর্ক ভালো ছিল না। কিছুদিন ধরে বিভিন্ন মঞ্চ থেকে অর্জুন সিংহের নাম করে বিভিন্ন কথা বলে যাচ্ছিলেন সোমনাথ শ্যাম। সংসদ জানান সাত দিন তিনি অপেক্ষা করেছেন জেলার যে নতুন কোর কমিটি হয়েছে তারা হয়তো কিছু বলবেন সেই নিয়ে অপেক্ষা করেছেন তাপস রায় অর্থাৎ ব্যারাকপুর দমদম জেলা সাংগঠনিক সভাপতি তিনি কিছু বলবেন। যখন কোন তরফ থেকেই কোন কথা বলা হয়নি তখন তিনি বাধ্য হয়ে এই কথা বলেছেন

ভাটপাড়া প্রতিবাদ সভা মঞ্চ থেকে ব্যারাকপুর সংসদ অর্জুন সিংহ সরাসরি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের দিকে […]

বারাকপুর পুলিশ কমিশনারেটের কাঁপা ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ কুমারেশ ঘোষের উদ্যোগে নৈহাটি সাহেব কোলোনি হাইওয়ে মোড় সন্নিহিত এলাকায় সোমবার সিসিটিভি কভারেজের আওতায় আনার শুভ সূচনা হলো। উক্ত সিসিটিভি কক্ষের ফিতে কাটার পাশাপাশি প্রদীপ প্রজল্লন করে শুভ উদ্বোধন করেন ডিসি ট্রাফিক সন্দীপ কারার। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর কুতুবউদ্দিন বকটিয়া, নৈহাটি থানার ইন্সপেক্টর ইনচার্জ অরূপ ঘোষ, শিবদাসপুর থানার অফিসার ইনচার্জ সমীর দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিসি ট্রাফিক সন্দীপ কারার জানান আগামী দিনে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের সমস্ত অঞ্চলগুলিতে দুর্ঘটনা এড়াতে সিসিটিভি নজরদারিতে আনা হবে।

বারাকপুর পুলিশ কমিশনারেটের কাঁপা ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ কুমারেশ ঘোষের উদ্যোগে নৈহাটি সাহেব কোলোনি হাইওয়ে […]

গত ১০ই ডিসেম্বর ভাটপাড়ায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক সভার আয়োজন করা হয় সংসদ অর্জুন সিং এর পক্ষ থেকে সেই সভা থেকেই তীব্র ভাষায় একের পর এক কটাক্ষ ছুড়ে দেন সংসদ অর্জুন সিং জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে সোমবার তারই জবাবে জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং কে ডিভোর্সি নেতা বলে কটাক্ষ করেন এছাড়াও তিনি সংসদকে পাগল বলেও কটাক্ষ করেন বিধায়ক

গত ১০ই ডিসেম্বর ভাটপাড়ায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এক সভার আয়োজন করা হয় সংসদ […]

উত্তর ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে 10 টাকার কুপন ছাপিয়ে নেওয়া হচ্ছে জঞ্জাল কর।যা একেবারেই অনৈতিক বলে অভিযোগ সাধারণ মানুষের।কোনভাবেই জঞ্জাল কর দেবেন না সাধারণ মানুষ। অবিলম্বে এই অনৈতিকভাবে নেওয়া কর প্রত্যাহার করতে হবে। এই দাবিতে উত্তর ব্যারাকপুর পৌরসভার মেন গেটের সামনে সিপিআইএম এর তরফে গেট আটকে বিক্ষোভ প্রদর্শন করে।আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উত্তর ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে 10 টাকার কুপন ছাপিয়ে নেওয়া হচ্ছে জঞ্জাল কর।যা একেবারেই অনৈতিক […]