নৈহাটিতে ঘাসফুল শিবির ছেরে পদ্ম শিবিরে যোগদান নৈহাটিতে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ সিংএর হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিয়ে নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কার্যকর্তা ঈশ্বর রত্ন ও পিংকি মাহাতোর নেতৃত্বে ১০ থেকে ১১ জন বিজেপি দলে ঘরওয়াপসি হলেন তৃণমূল কংগ্রেস দল থেকে । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘরওয়াপসি বিজেপির কার্যকর্তা ঈশ্বর রত্ন সহ পিংকি মাহাতো বলেন তাদেরকে ভয় দেখানোর পাশাপাশি প্রলোভন দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাদের তৃণমূল কংগ্রেস দলে যাওয়াটা ভুল বুঝতে পেরে বিজেপি দলে ঘরওয়াপসি হলেন। তার পাশাপাশি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ সিং জানান ২০২১ সালের পর ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলে। ভুল বুঝতে পেরে ঈশ্বর রত্ন সহ পিংকি মাহাতোর নেতৃত্বে ১০ থেকে ১১ জন কর্মীরা পুনরায় বিজেপি দলে ঘরোওয়াপসি হলেন, এর ফলে নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে দল আলো শক্তিশালী হবে। তাদেরকে বিজিপির পরিবারে সামিল করে নেওয়া হলো বলে দাবি করলেন বিজেপি নেতা মনোজ সিং। যদিও এই যোগদানের বিষয়ে কিছু বলতে নারাজ নৈহাটি বিধায়ক সনৎ দে।

নৈহাটিতে ঘাসফুল শিবির ছেরে পদ্ম শিবিরে যোগদান নৈহাটিতে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি মনোজ সিংএর […]

জালি পাসপোর্ট মামলার তদন্ত করতে মঙ্গলবার ৪ নভেম্বর খরদহের ব্যবসায়ী আবাসনে ইডি রেড। বিটি রোডের উপর নর্মদা আবাসনে ইডি রেড।এই আবাসনের থাকেন মনোজ কুমার গুপ্তার আবাসনে ইডি রেড।সূত মারফত জানা গেছে, মনোজ কুমার গুপ্তা লড়ির ব্যবসা করতেন। এছাড়াও এই ব্যবসার আড়ালে জালি পাসপোর্ট তৈরির করতেন।

জালি পাসপোর্ট মামলার তদন্ত করতে মঙ্গলবার ৪ নভেম্বর খরদহের ব্যবসায়ী আবাসনে ইডি রেড। বিটি রোডের […]

বিএলও রা শুধরে যান না হলে অ্যাকশন হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলও দের। এমনকি বিএলএ দের মারধোর হুমকির ঘটনা ও সামনে আসছে। এই আবহেই কাকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাকিনাড়া গঙ্গারতী সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাকিনাড়া গঙ্গার ঘাটে দেব দীপাবলীর দিন গঙ্গা আরতির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, আইনজীবী নেতা কৌস্তব বাগচী, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা। সেখানেই গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ আরতীতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে বিএলও দের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূলের জেহাদীরা। কেউ ভয়ে আবার কেউ রাজনৈতিক অনুমতি যদি করে থাকেন তাহলে ভুল করছেন। বিহারে অনেক বিএল ও রা জেলে গেছেন। শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে। আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা। সেখানেই আমরা অভিযোগ জানাবো।

বিএলও রা শুধরে যান না হলে অ্যাকশন হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর। […]

ভাটপাড়া রিলায়েন্স জুট মিল শ্রমিকদের ওপর মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে জুলুমবাজির প্রতিবাদে ভাটপাড়া থানা ঘেরাও করলো শ্রমিকরা। মূলত উৎপাদন বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করছিল মিল কর্তৃপক্ষ। আর এরই প্রতিবাদ করায় এক শ্রমিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আর এমনই অভিযোগ নিয়ে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা। তাদের দাবি অবিলম্বে অভিযুক্ত কে গ্রেফতার করতে হবে। তা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে শ্রমিকদের তরফ থেকে।

ভাটপাড়া রিলায়েন্স জুট মিল শ্রমিকদের ওপর মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে জুলুমবাজির প্রতিবাদে ভাটপাড়া থানা ঘেরাও করলো […]

বিজেপি উত্তর কলকাতা শহর জেলা কমিটির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা নো এস আই আর নো ভোটা এই শ্লোগানে আজ বিজেপির পক্ষ থেকে কলকাতা উচ্চ আদালতের অনুমতি নিয়ে সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু হয় পরিবর্তন যাত্রা বি টি রোড ধরে আগরপাড়া তেতুলতলা বাসস্ট্যান্ডে এসে সেই পরিবর্তন যাত্রা নো এস আই আর নো ভোট এ পদযাত্রা শেষ হয় পদযাত্রা শেষে আগরপাড়া তেঁতুলতলা বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয় সেই সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং এবং উত্তর কলকাতা শহর বিজেপির সভাপতি চণ্ডী চরণ রায় এই পরিবর্তন যাত্রা মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং কৌস্তব বাগচী চণ্ডীচরণ রায় জয় সাহা কৌশিক চ্যাটার্জী অরিজিৎ বক্সি সহ বিজেপির নেতা এবং কর্মীরা এই পরিবর্তন যাত্রা সমাবেশ মঞ্চে বিজেপিতে যোগদান করেন ডাক্তার দেবাশীষ রায় তারাতে পতাকা তুলে দেন চণ্ডীচরণ রায় এবং উত্তরীয় পরিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বিজেপি উত্তর কলকাতা শহর জেলা কমিটির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা নো এস আই আর নো […]

ভাটপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতের উদ্যোগে কাঁকিনাড়া জুটমিল রোডের ওপর ফলাহাড়ি বাবার মন্দিরের পাশে এক বিশাল জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দিরের মূল চূড়া তৈরির সূচনা হলো আজ।মহা সমারোহে পুজো অর্চনা করে এই জগন্নাথ মন্দিরের মূল চূড়া তৈরির সূচনা হয়। মূলত পুরী এবং দীঘার জগন্নাথ ধামের পর ভাটপাড়ায় এই জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ভাটপাড়াবাসী।

ভাটপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতের উদ্যোগে কাঁকিনাড়া জুটমিল রোডের ওপর ফলাহাড়ি বাবার […]

ভাটপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতের উদ্যোগে কাঁকিনাড়া জুটমিল রোডের ওপর ফলাহাড়ি বাবার মন্দিরের পাশে এক বিশাল জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দিরের মূল চূড়া তৈরির সূচনা হলো আজ।মহা সমারোহে পুজো অর্চনা করে এই জগন্নাথ মন্দিরের মূল চূড়া তৈরির সূচনা হয়। মূলত পুরী এবং দীঘার জগন্নাথ ধামের পর ভাটপাড়ায় এই জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ভাটপাড়াবাসী।

ভাটপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউতের উদ্যোগে কাঁকিনাড়া জুটমিল রোডের ওপর ফলাহাড়ি বাবার […]

জগদ্দল উৎসব ২০২৬ আয়োজিত হতে চলেছে আগামী ১৭ই জানুয়ারী ২০২৬ থেকে শুরু করে ২৭ জানুয়ারি ২৬ পর্যন্ত। শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে এই জগদ্দল উৎসব 2026 আয়োজিত হবে। আর তা নিয়েই আজ শ্যামনগর রবীন্দ্রভবনে এক সাংবাদিক সম্মেলন করলেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম।

জগদ্দল উৎসব ২০২৬ আয়োজিত হতে চলেছে আগামী ১৭ই জানুয়ারী ২০২৬ থেকে শুরু করে ২৭ জানুয়ারি […]

বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড মনসা মন্দির বাসিন্দা, কাকলি সরকার বয়স ৩৩ বছর দু সন্তানের মা। ১৫ বছর আগে বাংলাদেশ থেকে বিয়ে হয়ে ভারতে আসেন সবুজ সরকারের সাথে । একদিকে পাসপোর্ট না হওয়ায় মা বাবার সাথে দেখা করতে যেতে পারছিল না আর সেই সঙ্গে এস আই আর চালু হওয়ার পর থেকেই সমস্ত পরিবার আতঙ্কে ছিলেন এমনটাই দাবি পরিবারের। তার স্বামী সবুজ বলেছিলেন এসব ঝামেলা মিটে যাক তারপর তোমায় বাংলাদেশ নিয়ে যাব। কিন্তু সে কথা শুনেনি কাকলি। গত বৃহস্পতিবার রাতে নিজের বাড়ির ছাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। যদিও তিনি একটি সুসাইড নোট লিখে গেছেন যাতে লেখা আছে তার মৃত্যুর জন্য পরিবারের কেউ দায়ী নয়। আজ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস এবং আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্র কান্তি ব্যানার্জি কে সঙ্গে নিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং আতঙ্কিত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান এই মৃত্যুর জন্য এসআই আর আতঙ্কই দায়ী।

বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড মনসা মন্দির বাসিন্দা, কাকলি সরকার বয়স ৩৩ […]

*তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং* যে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে সেই দিন আমি কলকাতা থেকে বাড়ি আস্তে দেখব অর্ধেক তৃণমূল শেষ হয়ে গেছে।আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হতেই হবে।এমন কি মমতা বন্দ্যোপাধ্যায় কেও গ্রেপ্তার হতে হবে।যারা বলছে আগুন জ্বালাব,লন্ডভন্ড করে দেবো তাদের বলছি আগুন টা জ্বালিয়ে দেখুক, লাঠি উঁচু করলে মাঠ ফাঁকা হয়ে যায়।এরা আবার আগুন জ্বালাবে? পুলিশ বাদ দিয়ে দিলে এদের দেখা যাবে না।এমনটাই মন্তব্য বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর।ছট পুজো উপলক্ষ্যে গঙ্গাবক্ষে বিভিন্ন ঘাট ঘুরে জনসংযোগ সারলেনতিনি।লক্ষ লক্ষ মানুষ আজ বিভিন্ন গঙ্গাঘাটে ছট পুজা সারেন। করেন সূর্যের আরাধনা।উত্তর 24 পরগনা জেলায় ২৫ থেকে ২৮ টা সিট বিজেপি পাবে। আর রাজ্যে ১৬৫ আসন পেয়ে বিজেপি সরকার তৈরি করবে।

*তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং* যে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে […]