হালিসাহর এ হাত এ লোহার বেরি ভাবঘুরে যুবক

হাতে মোটা লোহার বেরি,পায়ে একাধিক ক্ষত চিহ্ন।এই অবস্থায় ভবঘুরের মতো এক যুবককে ঘুরে বেড়াতে দেখে হালিশহর ৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরতলা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।সোমবার এই অবস্থায় ঐ যুবককে স্থানীয় বাসিন্দারা দেখে খবর দেয় ওই ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব সাহাকে। তিনি হালিশহর থানার পুলিশকে ফোন করে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়। বাসুদেব সাহা জানান ঐ যুবকের কাছ থেকে পাওয়া একটি ফোন নম্বর অনুযায়ী ফোন করে জানা যায় তার বাড়ি পাঞ্জাবে এবং তার নাম বিশ্বকর্মা। তবে কিভাবে সে সেখান থেকে হালিশহরে এলো, তা নিয়ে সংশয় রয়েছে। মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাগলা গারদ থেকে এখানে পালিয়ে এখানে এসেছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে হালিশহর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *