দুষ্কৃতিদের তোলা দিতে অস্বীকার করায় এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর, খুনের হুমকি। এই ঘটনায় আতঙ্ক জগদ্দলে। আক্রান্ত ঐ ব্যাক্তির বাড়িতে গেলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।তাদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস সাংসদের। দুষ্কৃতিদের তোলা দিতে অস্বীকার করায় দুষ্কৃতী হামলা ভাটপাড়া ২২ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া রোড এলাকায়।বেশ কিছুদিন আগে দুষ্কৃতীরা এক লক্ষ টাকা দাবি করেছিল জগদ্দলের বন্ধ নিক্কো কারখানার কর্মী রামেশ্বর প্রসাদ যাদবের কাছে। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করায় বুধবার রাতে স্থানীয় কুখ্যাত দুষ্কৃতী রাজু তেওয়ারি, রাজেন তেওয়ারি, কানাই মিশ্র ও তাদের দলবল রামেশ্বর বাবুর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।এরপর বৃহস্পতিবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।এই ঘটনার পর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং শুক্রবার রামেশ্বর প্রসাদ যাদবের বাড়িতে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলেন।এরপর তিনি সাংবাদিকদের বলেন, এবিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার এর সাথে কথা বলে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার কথা বলেছেন। তা না হলে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে ভুল বার্তা পৌঁছাচ্ছে।

  • দুষ্কৃতিদের তোলা দিতে অস্বীকার করায় এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর, খুনের হুমকি। এই ঘটনায় আতঙ্ক জগদ্দলে। আক্রান্ত ঐ ব্যাক্তির বাড়িতে গেলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।তাদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস সাংসদের।

    দুষ্কৃতিদের তোলা দিতে অস্বীকার করায় দুষ্কৃতী হামলা ভাটপাড়া ২২ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া রোড এলাকায়।বেশ কিছুদিন আগে দুষ্কৃতীরা এক লক্ষ টাকা দাবি করেছিল জগদ্দলের বন্ধ নিক্কো কারখানার কর্মী রামেশ্বর প্রসাদ যাদবের কাছে। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করায় বুধবার রাতে স্থানীয় কুখ্যাত দুষ্কৃতী রাজু তেওয়ারি, রাজেন তেওয়ারি, কানাই মিশ্র ও তাদের দলবল রামেশ্বর বাবুর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।এরপর বৃহস্পতিবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।এই ঘটনার পর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং শুক্রবার রামেশ্বর প্রসাদ যাদবের বাড়িতে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলেন।এরপর তিনি সাংবাদিকদের বলেন, এবিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার এর সাথে কথা বলে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার কথা বলেছেন। তা না হলে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে ভুল বার্তা পৌঁছাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *