পঞ্চায়েত নির্বাচন কে পাখির চোখ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন শনিবার বিকেলে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় সেই তৃণমূলে নবজোয়ার র্যালি এসে পৌঁছয়।এদিন কাঁচরাপাড়া কাঁপামোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে অভ্যর্থনা জানান উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত বিধায়ক সাংসদ এবং রাজ্যের মন্ত্রীরা।এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর কাঁচরাপাড়া কাঁপা মোড় থেকে কাঁপা বনগাঁ রোড ধরে তৃণমূলে নবোজোয়ার যাত্রা রওনা হয় উত্তর চব্বিশ পরগনার বনগাঁর উদ্দেশ্যে।
