রেলগেট পেরোনোর সময় লেবেল ক্রশিং এর মাঝে বিকল হয়ে আটকে গেল একটি চারচাকা গাড়ি, এর জেরে ব্যাহত হয়ে পড়লো শিয়ালদহ রানাঘাট মেইন শাখার ট্রেন চলাচল। হালিশহর ও কাঁচরাপাড়া স্টেশনের মাঝে চেনগেট ঘটনাটি ঘটেছে শুক্রবার। জানা গিয়েছে, রেলগেট পরার ঠিক শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে লেবেল ক্রশিং এর মধ্যে ঢুকে পড়ে একটি চারচাকা গাড়ি। ওই গাড়িটি ২ ও ৩ নম্বর রেললাইনের মাঝে ঢুকে পড়ে গিয়ে বিকল হয়ে যায়। এই ঘটনার জেরে ডাউন লাইন দিয়ে সাময়িক ট্রেন চলাচল বন্ধ থাকে। যদিও আপ লাইন দিয়ে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক ছিল।পরে আটকে পড়া গাড়ি টি ক্রেন এর সাহায্যে রেললাইন থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *