অনলাইনে পেমেন্ট করার নাম করে বহু ব্যবসায়ীকে প্রতারণা করার অভিযোগে বীজপুর থানার পুলিশের হাতে গ্রেফতার এক যুবক।ধৃত যুবকের নাম স্নেনাশীষ দাস। তার বাড়ি কাঁচরাপাড়া থানা মোড় এলাকায়। প্রতারিত ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় ধৃত যুবক হালিশহর কাঁচরাপাড়া এলাকায় বেশ কিছু দোকান থেকে সামগ্রী কিনে অনলাইনে পেমেন্ট করার নাম করে পেমেন্ট না করেই চম্পট দেয়।এরপর শনিবার কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমার কাছে এক দোকানদার তাকে ধরে ফেলে এবং বীজপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
